এক্সপ্লোর

বিএমসি-তে শিবসেনাকে সমর্থন নয়, জানিয়ে দিল কংগ্রেস

মুম্বই: বৃহন্মুম্বই পুরনিগমে শিবসেনাকে সমর্থন করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিল কংগ্রেস। দলের মুম্বই শাখার সভাপতি সঞ্জয় নিরুপম বলেছেন, ‘বিএমসি-র ক্ষমতা দখল এবং মেয়র পদে শিবসেনাকে সমর্থন করবে না কংগ্রেস। নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবসেনা নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু দল শিবসেনাকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিরোধী আসন বসতে তৈরি।’ সদ্যসমাপ্ত নির্বাচনে ৮৪টি আসন পেয়েছে শিবসেনা। তিন নির্দল প্রার্থী সমর্থন করায় এখন শিবসেনার কাউন্সিলর সংখ্যা বেড়ে হয়েছে ৮৭। কিন্তু ক্ষমতা দখল করার জন্য এখনও ২৭ জন বিধায়কের সমর্থন দরকার। সেই কারণেই শোনা যাচ্ছিল, কংগ্রেসের সমর্থন চাইছে শিবসেনা। কিন্তু কংগ্রেস সমর্থন করতে রাজি নয়। নিরুপম বলেছেন, তাঁরা মনে করছেন, বিএমসি-র ক্ষমতা দখল করার জন্য ফের বিজেপি-র সঙ্গে হাত মেলাতে পারে শিবসেনা। মেয়র পদে প্রার্থী দেওয়ার বিষয়ে সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছে কংগ্রেস। এর আগে শোনা যাচ্ছিল গেরুয়া শিবিরে ফাটল আরও চওড়া করা এবং মহারাষ্ট্র সরকারকে বিপাকে ফেলার জন্য বিএমসি-তে শিবসেনাকে সমর্থন করতে পারে কংগ্রেস। কিন্তু মুম্বইয়ের প্রাক্তন কংগ্রেস সভাপতি গুরুদাস কামাত শিবসেনাকে সমর্থনের তীব্র বিরোধিতা করেন। তিনি নিরুপমের সমালোচনা করে বলেন, বিএমসি নির্বাচনে বিজেপি ও শিবসেনা দু দলের বিরুদ্ধেই লড়াই করেছিল কংগ্রেস। তাই কোনও দলের সঙ্গেই জোট করা উচিত নয়। অপর এক কংগ্রেস নেতা মহম্মদ আরিফ নাসিম খানও শিবসেনা বা বিজেপি-কে সমর্থনের বিরোধিতা করেন। রাজনৈতিক মহলের ধারণা, দলীয় চাপেই শিবসেনাকে সমর্থন করবে না বলে জানিয়ে দিল কংগ্রেস।

সেরা শিরোনাম

ICC Ranking: সমান রেটিং পয়েন্ট, তবুও ভারতকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে কেন ইংল্যান্ড?
সমান রেটিং পয়েন্ট, তবুও ভারতকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে কেন ইংল্যান্ড?
BCCI: শতবর্ষ আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের, বিশ্বের সেরা একাদশের মুখোমুখি হতে পারেন বিরাট-রোহিতরা
শতবর্ষ আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের, বিশ্বের সেরা একাদশের মুখোমুখি হতে পারেন বিরাট-রোহিতরা
Asian Games: ঘর পেতে ১০ ঘণ্টা অপেক্ষা, সওনাতেই ঘুমিয়ে পড়েছিলেন, বাদ ভারতীয় অ্যাথলিট, তুঙ্গে বিতর্ক
ঘর পেতে ১০ ঘণ্টা অপেক্ষা, সওনাতেই ঘুমিয়ে পড়েছিলেন, বাদ ভারতীয় অ্যাথলিট, তুঙ্গে বিতর্ক
Smriti Mandhana: স্মৃতি মান্ধানার বিশ্বরেকর্ড, সুজি বেটসকে পেরিয়ে কীর্তির শিখরে ভারতের তারকা
স্মৃতি মান্ধানার বিশ্বরেকর্ড, সুজি বেটসকে পেরিয়ে কীর্তির শিখরে ভারতের তারকা

ভিডিও

Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Kurmi Development |
TMC - Abhishek Banerjee | শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget