এক্সপ্লোর

'প্রত্যেক ভারতীয়র হিন্দি জানা উচিত', রঞ্জি ম্যাচে ধারাভাষ্যকারের মন্তব্য ঘিরে বিতর্ক, তীব্র সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

গত বৃহস্পতিবার কর্ণাটক ও বরোদার মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচে হিন্দি সমস্ত ভারতীয়র ‘মাতৃভাষা’ বলে বিতর্ক তৈরি করলেন বিসিসিআই-এর এক ধারাভাষ্যকার। রাউন্ড ৯-এর ম্যাচে হিন্দিতে ধারাভাষ্য দিতে গিয়ে সুনীল গাওস্করের হিন্দি ধারাভাষ্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে ধারাভাষ্যকার ওই মন্তব্য করেন।

নয়াদিল্লি:গত বৃহস্পতিবার কর্ণাটক ও বরোদার মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচে হিন্দি সমস্ত ভারতীয়র ‘মাতৃভাষা’ বলে বিতর্ক তৈরি করলেন বিসিসিআই-এর এক ধারাভাষ্যকার। রাউন্ড ৯-এর ম্যাচে হিন্দিতে ধারাভাষ্য দিতে গিয়ে সুনীল গাওস্করের হিন্দি ধারাভাষ্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে ধারাভাষ্যকার ওই মন্তব্য করেন। ভারতের ব্যাটিং কিংবদন্তী কীভাবে ডট বল (যে বলে রান হয় না)-কে হিন্দিতে ‘ভিন্ডি বল’ বলেছেন, তা নিয়ে দুই ধারাভাষ্যকার কথা বলছিলেন। আর এই প্রসঙ্গেই তাঁদের একজন হিন্দিকে এদেশের মানুষের মাতৃভাষা বলে উল্লেথ করে এক ধারাভাষ্যকার বলেন, প্রত্যেক ভারতীয়রই এই ভাষা জানা উচিত। ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘প্রত্যেক ভারতীয়রই হিন্দি জানা উচিত। এটা আমাদের মাতৃভাষা। এর থেকে বড় ভাষা আর নেই’। অন্য ধারাভাষ্যকার এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে বলেন,’সত্যি কথা বলতে কী, আমার একটা ব্যাপার দেখে খুব রাগ হয়ে যায়। অনেকেই দেখি বলে, ক্রিকেটাররা কেন হিন্দিতে কথা বলবে? ভারতে থাকলে তো হিন্দি বলবেই। হিন্দিই তো আমাদের মাতৃভাষা’। দুই ধারাভাষ্যকারের এই কথপোকথনের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যে-হেতু রঞ্জি ট্রফির এই ম্যাচ অনলাইন স্ট্রিমিং একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছিল, সেহেতু ওই ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে। পরে দুই ধারাভাষ্যকারের মধ্যে একজন ওই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তিনি বলেছেন, তাঁরা ভারতের সমস্ত ভাষার প্রতিই শ্রদ্ধাশীল। যদিও নেটিজেনের একাংশ ওই মন্তব্য মোটেই হাল্কাভাবে নিতে পারেননি। তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দুই ধারাভাষ্যকারের তীব্র সমালোচনা করেছেন। একজনের ট্যুইট, এই উন্মাদ ধারাভাষ্যকার কি এই মাত্র বললেন যে, ‘প্রত্যেক ভারতীয়র হিন্দি জানা উচিত?’ বিসিসিআই, তোমরা নিজেদের কী ভাবো? জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া আর ভুল বার্তা পাঠানো বন্ধ করা হোক। প্রত্যেক ভারতীয়ের হিন্দি জানার প্রয়োজন নেই।’ অন্য এক ইউজার লেখেন, আপনারা ধারাভাষ্য দিচ্ছেন, না প্রচার চালাচ্ছেন?

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget