এক্সপ্লোর

Deepak Chahar: চোট সারিয়ে সম্পূর্ণ ফিট, জাতীয় দলে ফেরার শপথ নিচ্ছেন ধোনির সতীর্থ

Indian Cricket: ৩১ বছর বয়সী ক্রিকেটার জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন গত ডিসেম্বরে। তারপর থেকেই একের পর এক চোট।

বেঙ্গালুরু: একটা সময় মনে করা হতো, তিনি ভারতীয় দলে পেসার অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) সমতুল্য হয়ে উঠবেন। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স। জাতীয় দলে সুযোগ। কিন্তু তারপরই চোট আর অন্ধকার দীপক চাহারের (Deepak Chahar) কেরিয়ারে। দীর্ঘদিন মাঠের বাইরে। 

তবে হ্যামস্ট্রিং ও পিঠের চোট সারিয়ে ফিট দীপক। জাতীয় দলে নিজের জায়গা ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। ৩১ বছর বয়সী ক্রিকেটার জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন গত ডিসেম্বরে। তারপর থেকেই একের পর এক চোট। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে ৬টি আইপিএল ম্যাচ খেলতে পারেননি তিনি। তার আগে ২০২২ সালের আইপিএলে মাঠেই নামতে পারেননি। পিঠের চোটে কাবু হয়ে পড়েছিলেন। অস্ট্রেলিয়ার মাঠে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। 

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে চাহার বলেছেন, 'একজন ক্রিকেটারকে চোট আঘাত নিয়ে ভেঙে পড়লে চলে না। কারণ এটা ক্রিকেটারের হাতে থাকে না। আমার কাছে এখন একমাত্র লক্ষ্য ফিট হয়ে দলে সুযোগ করে নেওয়া। দলে সুযোগ পেলেই নিজের একশো শতাংশ দেব।'

চাহার আরও বলেছেন, 'আমার ক্ষেত্রে বলতে পারি, খারাপ সময় যাচ্ছিল। গত বছর পিঠে চোট লাগে। পেসারদের জন্য খুব গুরুতর চোট। তবে এখন আমি সম্পূর্ণ সুস্থ। নিজের বোলিং নিয়ে এখন খুশি। জাতীয় দলে ফেরার চেষ্টা করছি। রাজস্থান প্রিমিয়ার লিগে সম্প্রতি খেললাম। রবিবার পর্যন্ত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলাম। এশিয়ান গেমসের জন্য নির্বাচিত ভারতীয় দলের সদস্যদের সঙ্গেই প্র্যাক্টিস করছিলাম।'

দীপক চাহার ১৩টি ওয়ান ডে এবং ২৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলে ফেলেছেন। ওয়ান ডে-তে ১৬টি এবং টি-টোয়েন্টিতে ২৯টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে চাহার ওয়ান ডে-তে দু'টি হাফ সেঞ্চুরিও করেছেন। দীপক চাহার ঘরের মাঠে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অংশ নন। তবে তিনি তাঁর খেলার কেরিয়ারে একবার অন্তত আইসিসি টুর্নামেন্ট জিততে চান। বলেছেন, ‘একজন ক্রিকেটারের স্বপ্ন বিশ্বকাপ খেলা এবং দেশের হয়ে জেতা। যখনই সুযোগ পাব, আমি তা পূরণ করার চেষ্টা করব। আমি আমার কেরিয়ারের শুরুতে অনেক টুর্নামেন্ট জিতেছি। ২০১৮ সালে ভারত যখন এশিয়া কাপ জিতেছিল, সেটি আমার প্রথম এশিয়া কাপ ছিল। আমি গত ছ'টি আইপিএল মরশুমে পাঁচটির ফাইনাল খেলেছি এবং তিন বার চ্যাম্পিয়ন হয়েছি।'

দীপক যোগ করেছেন, 'আমি এখনও বিশ্বকাপ খেলিনি এবং যখনই সুযোগ পাব, দলের হয়ে জয়ে অবদান রাখতে চাই।' পাশাপাশি চাহার বলেছেন যে, তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনেক কিছু শিখেছেন। বলেছেন, 'আমি খুব ভাগ্যবান যে, মাহি ভাইয়ের (ধোনি) সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি অনেক বছর ধরে ওর সঙ্গে খেলছি। আমি ওকে আমার বড় ভাই এবং আমার আদর্শ হিসাবে বিবেচনা করি। একজন খেলোয়াড় এবং মানুষ হিসাবে আমি ওকে অনেক সম্মান করি। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি।'

আরও পড়ুন: পেত্রাতোসের জোড়া গোল, এএফসি কাপে ওড়িশা এফসিকে ৪-০ দুরমুশ করল মোহনবাগান

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget