এক্সপ্লোর

Arshdeep Singh: পাঁচটি নো বল করে সমালোচনার কেন্দ্রে তিনি, অর্শদীপকে কী পরামর্শ দিলেন ছোটবেলার কোচ?

IND vs SL: টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ পাঁচটি নো বল। পঞ্জাব তরুণের খারাপ বোলিং তার ওপর এতগুলো নো বল করাটাই কাল হয়েছে ভারতের, এমনই মনে করছেন সবাই।

পুণে: টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নিয়ে সবাই প্রশংসা করেছিল। কিন্তু গতকাল পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টােয়েন্টির (T20 Cricket) পর ফের একবার নিশানা হতে হচ্ছে অর্শদীপ সিংহকে। টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ পাঁচটি নো বল। পঞ্জাব তরুণের খারাপ বোলিং তার ওপর এতগুলো নো বল করাটাই কাল হয়েছে ভারতের, এমনই মনে করছেন সবাই।

নিজের প্রথম ওভারে প্রথম পাঁচ বলে ৪,০,০,১, ০ রান খরচ করেছিলেন অর্শদীপ। এরপর সেই ওভারের শেষ বলে নো করেন তিনি। ওভার শেষে মোট ১৯ রান খরচ করেন অর্শদীপ। ইনিংসের ১৯ তম ওভারে হার্দিক ফের অর্শদীপকে নিয়ে আসেন আক্রমণে। কিন্তু সেই ওভারেও ২টো নো বল করেন। মোট ২ ওভারে ৩৭রান খরচ করেন অর্শদীপ। ম্যাচের পর থেকেই সমালোচিত হতে হচ্ছে তাঁকে ক্রমাগত। এবার অর্শদীপকে নিয়ে মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ জসওয়ান্ত রাই বলছেন, ''আমার মনে হয় অর্শদীপকে ওর বল করার স্টেপ নিয়ে একটু সতর্ক থাকতে হবে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একেবারেই অর্শদীপকে ছন্দে মনে হয়নি। অনুশীলনেরও অভাব রয়েছে। আমি দ্রুত ওর সঙ্গে কথা বলব এই নিয়ে। খুব তাড়াতাড়ি ও ঘুরে দাঁড়াবে।''

শ্রীলঙ্কা ব্যাট করার সময় পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৫৫ রান তোলে। তখনই বোঝা গিয়েছিল যে, বড় স্কোর তুলতে পারে শ্রীলঙ্কা। শেষে দুশো পেরিয়ে যায় দাসুন শনাকাদের স্কোর। পরে ভারত ব্যাট করার সময় ভারত পাওয়ার প্লে-তে ৩৯/৪ হয়ে যায়। তখনই ম্যাচ কার্যত হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল বলে মনে করছেন অনেকে।

হার্দিক আরও বলেছেন, 'আমরা প্রাথমিক ব্যাপারগুলো ভুল করেছি। যেটা এই পর্বে চলে না। প্রাথমিক ব্য়াপারগুলো নিয়ন্ত্রণ করা উচিত। একটা দিন খারাপ যেতে পারে। কিন্তু তাই বলে প্রাথমিক ব্যাপারগুলোয় ভুল কেন হবে। এই ধরনের পরিস্থিতিতে এগুলো খুব কঠিন হয়ে দাঁড়ায়।'

ম্যাচে মোট ৭টি নো বল করেন ভারতীয় বোলাররা। তার মধ্যে অর্শদীপ সিংহ একাই করেন ৫টি নো বল। হার্দিক যা কিছুতেই মেনে নিতে পারছেন না। বলছেন, 'আগেও ও নো বল করেছে। দোষারোপ করছি না, তবে নো বল করাটা অপরাধ।' তবে সূর্যকুমারের ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত হার্দিক। বলেছেন, 'চার নম্বরে সূর্যর সময় দারুণ কাটছে। দলে যারাই আসছে, তারা স্বস্তি পায় এরকম ভূমিকা দেওয়া হয়।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget