এক্সপ্লোর

Asia Cup Record: এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শতরান হাঁকিয়েছেন আজ পর্যন্ত মাত্র এই দুজনই

Asia Cup 2025: এবারের এশিয়া কাপে ভারতের ওপেনিং স্লটে দেখা যাবে অভিষেক শর্মা ও শুভমন গিলকে। প্রায় এক বছরের বেশি সময় পরে এই ফর্ম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে শুভমন গিলের।

আমিরশাহি: আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। তার আগে এবার এশিয়া কাপও কুড়ির ফর্ম্য়াটেই হতে চলেছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিশাহিতে শুরু হওয়ার কথা এই এশিয়া কাপ। মোট আটটি দল দুটো গ্রুপে ভাগ করে খেলা উচিৎ। এখনও পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে যতবার হয়েছে, সব মিলিয়ে মাত্র ২ জন ব্যাটারই এই টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকাতে পেরেছেন কুড়ির ফর্ম্যাটে। কারা তাঁরা - - - - 

প্রথমবার এশিয়া কাপ কুড়ির ফর্ম্য়াটে হয়েছিল ২০১৬ সালে। সেই টুর্নামেন্টে হংকংয়ের বাবর হায়াট প্রথম ব্যাটার ছিলেন যিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওমানের বিরুদ্ধে ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ২০২২ সালে ফের একবার এশিয়া কাপের আসর বসে টি-টোয়েন্টিতে। সেই টুর্নামেন্টে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেটিই বিরাটের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের একমাত্র শতরানের ইনিংস। কোহলি টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও হংকংয়ের জার্সিতে হায়াট কিন্তু এবারও খেলতে নামবেন। 

এবারের এশিয়া কাপে ভারতের ওপেনিং স্লটে দেখা যাবে অভিষেক শর্মা ও শুভমন গিলকে। প্রায় এক বছরের বেশি সময় পরে এই ফর্ম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে শুভমন গিলের। টেস্টে এখন জাতীয় দলের নেতৃত্বে তিনি। ইংল্যান্ডে ব্যাট হাতে ৭৫৪ রান করেছেন পাঁচ ম্য়াচে। তাই নির্বাচকরা ফর্মে থাকা গিলকে কুড়ির ফর্ম্য়াট থেকেও বাইরে রাখতে সাহস দেখাননি। গিল আসন্ন টুর্নামেন্টে ভারতের সহ অধিনায়কও। 

এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। এখনও পর্যন্ত ওয়ান ডে ও টি-টোয়েন্ট ফর্ম্য়াট মিলিয়ে এই টুর্নামেন্টে মোট সাতবার জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ১৯৮৪ সালে প্রথমবার উদ্বোধনী এশিয়া কাপ জিতেছিল ভারত। এরপর থেকে ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ ও ২০২৩ মরশুমে এশিয়া কাপ জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষবার ২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে ভারত খেতাব জেতে। সেই ম্য়াচে একাই ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। যদিও তাঁকে আসন্ন টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে। 

ভারতের টুর্নামেন্টে অভিযান শুরু ১০ সেপ্টেম্বর আমিরশাহির বিরুদ্ধে। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচটি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল খেলতে নামবে আগামী ১৪ সেপ্টেম্বর। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে কে শেষ হাসি হাসে সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget