এক্সপ্লোর

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি অজি দলে দেখা যেতে পারে ওয়ার্নারকে?

David Warner selection in Champions Trophy: পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্টেও খেলতে নেমেছিলেন। কিন্ত ওয়ান ডে ফর্ম্যাটেও কি শেষ হয়ে গিয়েছে বাঁহাতি অজি ওপেনারের কেরিয়ার?

সিডনি: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে বসতে চলেছে এই টুর্নামেন্টের আসর। সেই টুর্নামেন্টে কি অজি স্কোয়াডে দেখা যাবে ডেভিড ওযার্নারকে? গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্ম্য়াটে যে ওয়ার্নারকে আর দেখতে পাওয়া যাবে না, তা নিশ্চিত হয়ে গিয়েছে। গত জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্টেও খেলতে নেমেছিলেন। কিন্ত ওয়ান ডে ফর্ম্যাটেও কি শেষ হয়ে গিয়েছে বাঁহাতি অজি ওপেনারের কেরিয়ার? নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাওয়া যাবে ওয়ার্নারকে। 

উল্লেখ্য়, গত বছর ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টের পরই পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন ওয়ার্নার। কিন্তু এটাও বলেছিলেন যে যদি দলের প্রয়োজন হয়, তবে তিনি উপলব্ধ থাকবেন। গত সপ্তাহেই ইনস্টাগ্রাম পোস্টে বাঁহাতি তারকা জানিয়েছিলেন, ''আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য উপলব্ধ আছি। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদি নির্বাচিত হই, তবে অস্ট্রেলিয়ার জার্সিতে নামার জন্যও তৈরি আছি।'' তবে অস্ট্রেলিয়া ক্রিকেট নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি জানিয়ে দিয়েছেন যে ওয়ার্নার তাঁদের পরিকল্পনার মধ্যে নেই চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য।

এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি অধিনায়ক বেইলি বলেন, ''আমরা এই ভাবেই ভাবছি যে ডেভিড অবসর নিয়ে নিয়েছে। ওঁর দুর্দান্ত ক্রিকেট কেরিয়ার ছিল ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওঁকে ভাবছি না। আমাদের পরিকল্পনা রয়েছে অন্য়।'' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। মিচেল মার্শের নেতৃত্বে অজি দলে যে পারফর্ম করেছে তাতে খুশি বেইলি। তিনি বলছেন, ''অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে নেতৃত্ব দিয়েছে মিচেল মার্শ তাতে আমি বেজায় খুশি। ও নিজের কাছে পরিষ্কার ছিল যে কীভাবে দলকে চালনা করবে। আমরা আমাদের লক্ষ্য পর্যন্ত যেতে পারিনি। কিন্তু বাকি অজি প্লেয়ারদের মত মার্শও একইভাবে হতাশ।'' আগামী সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তারপর ইংল্যান্ডের বিরু্ধে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ান ডে ম্য়াচও খেলবে ব্যাগি গ্রিনরা। 

আরও পড়ুন: রেকর্ড চতুর্থবার ইউরো জয়, স্প্যানিশ ফুটবল দলের ঝুলিতে রয়েছে এমন স্মরণীয় আরও খেতাব

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
IND vs NZ: চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
IND vs NZ: হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
WI vs IND: অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?
অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget