এক্সপ্লোর

IND vs AUS: অক্ষরের অর্ধশতরান, চারশো রান বোর্ডে তুলল ভারত, প্রথম ইনিংসে ২২৩ রানের লিড

Border-Gavaskar Trohpy: ৮৪ রানের ইনিংস খেলেন তরুণ এই অলরাউন্ডার। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মহম্মদ শামি। তিনি ৩৭ রানের ইনিংস খেলেন।

নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে নাগপুরে চালকের আসনে ভারত। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট করে দেওয়ার পর ভারত প্রথম ইনিংসে ৪০০ রান বোর্ডে তুলে নিল। প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিল রোহিত বাহিনী। রবীন্দ্র জাডেজার পর অর্ধশতরানের ইনিংস খেললেন অক্ষর পটেলও। ৮৪ রানের ইনিংস খেলেন তরুণ এই অলরাউন্ডার। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মহম্মদ শামি। তিনি ৩৭ রানের ইনিংস খেলেন।

গতকাল জাডেজা ও অক্ষর পটেল ক্রিজে ছিলেন। ২ জনেই অর্ধশতরান করেছিলেন। এদিন সকালে প্রথমে মার্ফির বলে বোল্ড হয়ে যান জাডেজা। ৭০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। জাডেজা ফিরলেও অক্ষর পটেলকে ফেরাতে কালঘাম ছুটে যায় অজি বোলারদের। ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে যোগ দেন মহম্মদ শামিও। একপ্রকার ওয়ান ডে-র ধাঁচে খেলে ৩৭ রান করেন তারকা পেসার। টেস্টে ২৩টি ছক্কা হাঁকান শামি। শামি ফিরে যাওয়ার পর সিরাজকে নিয়ে চারশোর গণ্ডি ছুঁয়ে নেন অক্ষর পটেল। প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিয়ে নেয় ভারত। অক্ষর তাঁর ৮৪ রানের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান।

রোহিত শর্মার (Rohit Sharma) সেঞ্চুরি সত্ত্বেও একটা সময় ২৪০/৭ হয়ে গিয়েছিল ভারত (Ind vs Aus)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বড় রানের লিড নেওয়ার পক্ষে বাজি ধরেছিলেন যাঁরা, তাঁরাও তখন কিছুটা ঢোঁক গিলছিলেন যেন।

অস্বস্তির মেঘ কেটে গেল একটি পার্টনারশিপে। অবিচ্ছেদ্য অষ্টম উইকেটে ৮১ রান যোগ করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও অক্ষর পটেল (Akshar Patel)। ১৭০ বলে ৬৬ রানে অপরাজিত রয়েছেন জাডেজা। অক্ষর ১০২ বলে ৫২ রান করে ক্রিজে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩২১/৭। অস্ট্রেলিয়ার চেয়ে ১৪৪ রানে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচের রাশ আপাতত ভারতেরই দখলে।                                                  

ঝকঝকে হাফসেঞ্চুরি করার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে অক্ষর পটেল বলেছেন, 'গত এক বছর ধরেই ব্যাট হাতে ভাল পারফর্ম করছি। সেই আত্মবিশ্বাস কাজে লাগল। আমি বরাবরই জানতাম আমার টেকনিক ভাল। যখনই সুযোগ পাই, আমার টেকনিক নিয়ে পরিশ্রম করি। কোচিং স্টাফদের সঙ্গে সময় কাটাই। সকলেই আমাকে বলেন যে, আমার মধ্যে দক্ষতা রয়েছে। যে কারণে আমি অবদান রাখতে চেয়েছিলাম। এই পিচে ব্যাট করতে নামলে সমস্যা হতে পারে। কিন্তু ক্রিজে খানিকটা সময় কাটানোর পর পরিস্থিতি সহজ হয়ে যায়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget