এক্সপ্লোর

Asia Cup: চাপ বাড়ছে সূর্যকুমারের? এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও কি শুভমনই অধিনায়ক?

Suryakumar Yadav And Shubhman Gill: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। এবার যা টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হবে। আর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর রোহিত শর্মা কুড়ির ফর্ম্য়াট থেকে অবসর নেন।

মুম্বই: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় দলের নেতৃত্বভার রয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। কিন্তু তিনি কি আর বেশিদিন এই দায়িত্বে আদৌ থাকবেন? হ্যাঁ, এমন প্রশ্নই উঠছে। তার অন্যতম কারণ শুভমন গিলের ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়া। টেস্ট সিরিজ জিততে না পারলেও প্রথমবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে দলকে সিরিজে ড্র করাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন গিল। নিজে ব্যাট হাতে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও ছিলেন। এই পরিস্থিতিতে প্রত্যেক আলাদা আলাদা ফর্ম্য়াটে আলাদা আলাদা অধিনায়ক থাকার বিষয়ে সহমত পোষণ করছে না বিসিসিআই। এখনও অফিশিয়ালি কিছু জানানো না হলেও এই নিয়ে নাকি আলোচনাও শুরু হয়ে গিয়েছে। 

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। এবার যা টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হবে। আর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর রোহিত শর্মা কুড়ির ফর্ম্য়াট থেকে অবসর নেন। এরপর থেকে সূরযকুমারই দায়িত্ব সামলাচ্ছেন এই ফর্ম্য়াটে জাতীয় দলে। সাফল্যও পেয়েছেন তিনি। কিন্তু বারবার চোট আঘাত একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সূর্যের কেরিয়ারে। আগামী এশিয়া কাপের আগে নিজেকে ক্রমেই ফিট করে তুলছেন সূর্যকুমার, কিন্তু তিনি আদৌ ম্য়াচ ফিট কি না তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে অনেক বলছেন যে গিলকে এশিয়া কাপে অধিনায়ক বেছে নেওয়া হোক। 

আবার এখানে আরও একটি বিষয় উঠে এসেছে। টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের অটোমেটিক চয়েস হলেও কুড়ির ফর্ম্যাটে এখনও গিল সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ২০২৪ সালের জুলাই শ্রীলঙ্কা সফরের পর এই ফর্ম্য়াটে আর খেলেননি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দেবাং গাঁধী বলছেন, ''২০১৭ সলে বিরাট কোহলি যে অরা ক্রিয়েট করেছিল, গিলও কিন্তু সেটাই করছে। ধোনির অধীনে নিজেকে তৈরি করেছিল গিল। অন্য়দিকে গিলও ওর কেরিয়ারের একেবারে মধ্য়গগনে রয়েছেন এই মুহূর্তে। এই পরিস্থিতিতে শুধুমাত্র টেস্টে কেন ও নেতৃত্বভার সামলাবে। বিসিসিআইয়ের উচিৎ ওকে টি-টোয়েন্টি ফর্ম্যাটেও অধিনায়ক নির্বাচিত করা। এমনকী বোর্ডে একটা বিষয়ে পরিষ্কার ধারণা রাখা উচিৎ যে সূর্যকুমারের পরে কে নেতৃত্বভার সামলাবে, তা নিয়ে।''

টেস্ট সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ার পর শুভমন গিলকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। তাঁর নেতৃত্বে পাঁচ ম্াচের সিরিজে ২-২ ড্র করেছে ভারতীয় দল। এজবাস্টন ও ওভালে ম্য়াচ জিতেছে ভারত। লিডস ও লর্ডসে ম্য়াচ হেরেছে তাঁরা। ম্য়াঞ্চেস্টার টেস্ট ড্র হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget