এক্সপ্লোর

Bengal Cricket: সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?

CAB Statement: মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা কাকে প্রতিনিধি করে পাঠাবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আর সিএবি এতে হস্তক্ষেপ করে না বলে দাবি করল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা।

সন্দীপ সরকার, কলকাতা: শনিবার রাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক সুজয় হাজরা। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। যিনি ক্রিকেট প্রশাসনেও যুক্ত রয়েছেন। সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান সুজয় হাজরা। তিনি গ্রেফতার হতেই বোমা ফাটিয়েছিলেন মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্জিত তরৈ। অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর পরিবর্তে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে সিএবি-র শেষ বার্ষিক সাধারণ সভায় এসেছিলেন সুজয়। 

রবিবার সিএবি বিবৃতি দিয়ে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিবের অভিযোগ বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিল। সঞ্জিত তরৈ অভিযোগ করেছিলেন, গতবার সিএবি-র বার্ষিক সাধারণ সভার আগে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে নিজের নাম সম্বলিত ফর্ম জমা করাতে পাঠিয়েছিলেন। কিন্তু সিএবি-র হেড ক্লার্ক সেটি নিতে অস্বীকার করেন। এবিপি লাইভ বাংলাকে সঞ্জিত বলেছিলেন, 'এরপর আমাদের ফের বৈঠক হয়। সেখানে সুজয় হাজরা জানান, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন আমি নই, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে সিএবি এজিএমে সুজয় যাবেন। আমি পিছিয়ে আসতে বাধ্য হই।'

তার প্রত্যুত্তরে বিবৃতি দিয়ে সিএবি রবিবার জানাল, সঞ্জিত তরৈয়ের অভিযোগ প্রকৃত ঘটনাকে বিকৃত করেছে। তিনি মিথ্যে বর্ণনা দিয়েছেন। রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, সিএবি-র নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, রাজনীতি মুক্ত। বলা হয়েছে, সঞ্জিত তরৈ প্রতিনিধি মারফত এজিএমে তাঁর রিপ্রেজেন্টেশন ও নমিনেশন ফর্ম জমা করতে পাঠিয়েছিলেন। তবে সেখানে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির বৈঠকে তাঁকেই যে মনোনীত করে সিএবি এজিএমে পাঠানো হচ্ছে, তার বাধ্যতামূলক অঙ্গীকারপত্র ছিল না। ইলেক্টোরাল অফিসারের কাছে তা জমা দেওয়ার আগে সিএবি থেকে সেগুলি খতিয়ে দেখা হয়। অঙ্গীকারপত্র না থাকার বিষয়টি সঞ্জিত তরৈকে জানানো হয় বলেও বিবৃতিতে জানিয়েছে সিএবি। বিবৃতিতে লেখা হয়েছে, এরপর ৯ সেপ্টেম্বর সমস্ত প্রয়োজনীয় নথি সহ অ্যাপেনডিক্স এ জমা দেয় মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা। সেখানে প্রতিনিধি হিসাবে সুজয় হাজরার নাম পাঠানো হয়। হোয়াইটনার ব্যবহার করে আগের ফর্মেই নাম পরিবর্তন করে সুজয় হাজরাকে অন্তর্ভুক্ত করা হয় বলে জানিয়েছে সিএবি। সঞ্জিত তরৈ সেখানে সই করেন ও সিলমোহর দেন বলে দাবি।

মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা কাকে প্রতিনিধি করে পাঠাবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আর সিএবি এতে হস্তক্ষেপ করে না বলে দাবি করল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। পাশাপাশি জানানো হয়েছে, ২০২৪ সালেও মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ছিলেন সুজয় হাজরাই। তরৈয়ের আচরণ 'দায়িত্বজ্ঞানহীন' এবং ইচ্ছাকৃতভাবে সংস্থার ভাবমূর্তি 'কলঙ্কিত' করার চেষ্টা বলে পাল্টা অভিযোগ সিএবির। এ ব্যাপারে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি প্রশাসন।

এ ব্যাপারে সঞ্জয় তরৈ কী প্রতিক্রিয়া দেন, জানার অপেক্ষায় ময়দান।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget