AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Tanzid Hasan: প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০১ রানের ইনিংস খেলেন তানজ়িদ হাসান তামিম।

ডারউইন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনেও নিজেদের দাপট অব্যাহত রাখল বাংলাদেশ (AUS vs BAN)। সৌজন্যে বাংলাদেশ ওপেনার তানজ়িদ হাসানের (Tanzid Hasan) ঐতিহাসিক ইনিংস এবং টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য অর্ধশতরান। এই দুইয়ের ব্যাটে ভর করেই দ্বিতীয় দিনশেষেও বাংলাদেশ নিজেদের দখলেই ম্য়াচের রাশ রাখল। দিনের খেলাশেষে আপাতত অস্ট্রেলিয়ার থেকে প্রথম ইনিংসে ১৫৩ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দিনশেষে ওপার বাংলার দলের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৫১ রান।
তবে দল ম্যাচে অনেকটাই পিছিয়ে থাকলেও মিচেল স্টার্কের (Mitchell Starc) রেকর্ড ভাঙা গড়ার পালা অব্যাহত রইল। শাদমান ইসলামকে আউট করেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়া বাঁ-হাতি বোলার হয়ে গিয়েছিলেন স্টার্ক। আজ লিটন দাসকে খাতা খোলার আগেই সাজঘরে ফিরিয়ে স্টার্ক কিংবদন্তি কপিল দেবকেও পিছনে ফেললেন। স্টার্কের টেস্ট উইকেটসংখ্যা দাঁড়াল ৪৩৫টি। তিনি আর পাঁচটি উইকেট নিলেই ডেল স্টেইনকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেটসংগ্রাহক প্রথম দশ জন বোলারের তালিকায় প্রবেশ করবেন অস্ট্রেলিয়ার মহানায়ক ফাস্ট বোলার।
আরও পড়ুন:- ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
দ্বিতীয় দিনে ৯৮ রানে এক উইকেট থেকে নিজেদের ব্য়াটিং ইনিংস শুরু করেন তানজ়িদ ও মমিনুল হক। তানজ়িদ নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই নিজের কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান পূরণ করেন। মমিনুল অবশ্য অর্ধশতরানের দোরগোড়ায় ৪৯ রানে জশ হ্যাজেলউডের বলে সাজঘরে ফেরেন। তবে এই উইকেটের জেরে বাংলাদেশ ইনিংস খুব একটা ধাক্কা খায়নি। বাংলাদেশ অধিনায়ক শান্ত সেট তানজিদের সঙ্গে মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান। দেখতে দেখতেই তানজিদ ন্যাথান লায়নের বলে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান হাঁকিয়ে ফেলেন।
তবে শতরান করার পর আর বেশিদূর এগোতে পারেননি তানজিদ বড় শট মারতে গিয়ে তিনি সাজঘরে ফেরেন। শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম এরপর ইনিংস সামলান। কিন্তু বাংলাদেশের তিনশো রানের দোরগোড়ায় ৮৪ রানে হ্যাজেলউডই শান্তকে সাজঘরে ফেরান। এরপরে ১১ রানের ব্যবধানে মুশফিকুর রহিম এবং লিটন দাসকেও সাজঘরে ফেরায় অস্ট্রেলিয়া।
পরপর তিন উইকেট হারিয়ে বাংলাদেশ খানিকটা ধাক্কা খায়। অস্ট্রেলিয়া ম্যাচে ফেরারও স্বপ্ন দেখছিল এই সময়। তবে মেহেদি হাসান মিরাজের সঙ্গে বল হাতে ছয় উইকেট নেওয়া হাসান মামুদ নিশ্চিত করেন যাতে বাংলাদেশ আর কোনও উইকেট না হারায়। দুইজনে অত্যন্ত ভাল টেকনিক এবং ধৈর্য্যের পরিচয় দিয়ে ইতিমধ্যেই সপ্তম উইকেটে ৪৩ রান যোগ করে ফেলেছেন। দিনের খেলাশেষে বাংলাদেশের স্কোর ছয় উইকেটে ৩৫১ রান।
Before You Go
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ




















