এক্সপ্লোর

INDW vs ENGW: সবকিছু পরিকল্পনামাফিকই হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বসিত অধিনায়ক হরমনপ্রীত

Indian Women's Cricket Team: নিজেদের টেস্ট ইতিহাসে সবথেকে বড় ৩৪৭ রানের ব্যবধানে জয় পায় ভারতীয় ক্রিকেট দল।

মুম্বই: ঘরের মাঠে একদিন বাকি থাকতেই শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) দুরন্ত জয়। ৩৪৭ রানের বিরাট ব্যবধানে সিরিজ়ের একমাত্র টেস্টে ইংল্যান্ডকে হারায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঐতিহাসিক এই সিরিজ় জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ভারতীয় অধিনায়কের মতে ম্যাচে সবকিছুই পরিকল্পনামাফিকই হয়েছে। 

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'এই অনুভূতিটা দুর্দান্ত। এইভাবেই তো ম্যাচ জিততে হয়। সবকিছু পরিকল্পনামাফিকই হয়েছে। দলের প্রত্যেক সদস্যর এর জন্য বাহবা প্রাপ্য। আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে এমন বল করার পরিকল্পনাই নিয়েছিলাম এবং সেইভাবেই নিজেদের প্রস্তুতিও সেরেছিলাম। সবাই নিজেদের ভূমিকা দারুণভাবে পালন করেছে।'

ম্যাচের দ্বিতীয় দিনশেষে ৪৭৮ রানে এগিয়ে ছিল ভারত। ম্যাচের তৃতীয় দিন আর ব্যাটিং করতে নামেনি ভারত। অধিনায়ক হরমনপ্রীত গত রানে ৪৪ রানে অপরাজিত থাকলেও নিজের অর্ধশতরানের দিকে না গিয়ে ইনিংস ডিক্লেয়ার করেন তিনি। ভারতীয় অধিনায়কের মতে ব্যক্তিগত হাফসেঞ্চুরির থেকেও দিনের শুরুর ৪০ মিনিটটা বল হাতে কাজে লাগানোটা অধিক প্রয়োজনীয় ছিল।

'প্রথম ৪০ মিনিটটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ওই সময়টা কাজে লাগানোর প্রয়োজন ছিল। আমাদের মনে হয়েছিল ওই সময়টাতে আমরা যদি তিন, চারটে উইকেট তুলে নিতে পারি তাহলে সেটা ম্যাচ জেতার পথে আমাদের অনেকটাই এগিয়ে দেবে। আমি তো ভবিষ্যতে হাফসেঞ্চুরি, সেঞ্চুরি করার আরও অনেক সুযোগ পাব। পূজা আজ দারুণ বল করে। প্রতিটি বোলারই নিজেদের ভূমিকা দারুণভাবে পালন করে।' বলে জানান হরমনপ্রীত।

এই ম্যাচে ব্যাট হাতে ৬৭ রানের পাশাপাশি বল হাতে দুই ইনিংস মিলিয়ে মোট নয় উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। তাঁর বিরুদ্ধে দুই ইনিংসেই ইংল্যান্ড ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেন। ম্যাচ শেষে নিজের সাফল্য়ের জন্য পিচ এবং অধিনায়ককে বাহবা দিচ্ছেন দীপ্তি। 

তিনি বলেন, 'আমরা এই টেস্ট ম্যাচের জন্য ভীষণভাবে অপেক্ষা করে ছিলাম। এই অনুভূতিটা দারুণ এবং আমরা কিন্তু আমাদের পরিরকল্পনা মতোই বোলিং করেছি। আমরা ম্যাচের প্রথম দিনে খুবই ঠান্ডা মাথায় ব্যাটিংটা করেছিলাম। পার্টনারশিপ গড়ার লক্ষ্যে ছিলাম। ব্যস এটুকুই। আমি বোলিং করার জন্য মুখিয়ে ছিলাম এবং নিজের উপর আস্থাও ছিল। হ্যারি দি (হরমনপ্রীত) আমাকে নিজের জায়গায় বল রাখার কথা বলছিল, পিচ থেকে তো মদত ছিলই। ও আমাদের পরের টেস্টেও এমনভাবেই বল করে যাওয়ার কথা বলে।'

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব বদলে হৃদয়ভঙ্গ সূর্যর! প্রভাব সোশ্যাল মিডয়া ফলোয়ারের সংখ্যাতেও 

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
IND vs NZ: চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
IND vs NZ: হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
WI vs IND: অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?
অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget