এক্সপ্লোর

Damien Martyn: 'I am back', মৃত্যুমুখ থেকে প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট প্রাক্তন বিশ্বজয়ীর

Damien Martyn Health Update: মার্টিন জানান তাঁর জীবন-মরণের ৫০-৫০ শতাংশ সম্ভাবনা ছিল। তিনি কথা বলতে, হাঁটতে পারছিলেন না বলেও জানান মার্টিন।

সিডনি: মেনিনজাইটিসের ফলে কোমায় চলে গিয়েছিলেন। প্রাণ যায় যায় অবস্থা। তবে তিনি তো চ্যাম্পিয়ন, বিশ্বক্রিকেট শাসন করা অস্ট্রেলিয়ান দলের অন্যতম সদস্য। সহজে তো তিনি হেরে যান না। জীবনযুদ্ধেও হারেননি ড্যামিয়েন মার্টিন (Damien Martyn)। কোমা থেকে ফিরে এসে এবার এক আবেগঘন পোস্টে নিজের স্বাস্থ্যের আপডেট সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকা প্রাক্তনী। 

আগে জানা গিয়েছিল কোমা থেকে জেগে উঠেছেন মার্টিন। প্রাক্তন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট গত সপ্তাহেই জানিয়েছিলেন মার্টিন হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছেন। এবার অনেকটা সুস্থ হয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মার্টিন লিখলেন, 'এই পোস্টটা আমার পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত মানুষজন যারা আমার খোঁজখবর জানতে চেয়েছেন, তাঁদের ধন্য়বাদ জানিয়েই করছি। ২৭ ডিসেম্বর, ২০২৫-এ আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাত থেকে চলে গিয়েছিল। আমার মস্তিষ্কে মেনিনজাইটিস দখলে নিয়ে নিয়েছিল এবং এর সঙ্গে লড়াইয়ের জন্য আমায় কোমায় রাখা হয়েছিল। আর আমি লড়েছি।'

মার্টিন জানান তাঁর জীবন-মরণের ৫০-৫০ শতাংশ সম্ভাবনা ছিল। তিনি কথা বলতে, হাঁটতে পারছিলেন না বলেও জানান মার্টিন। তবে সকলকে চমকে দিয়ে তিনি ফিরে আসেন এবং পাশাপাশি জীবন যে অনিশ্চিত সেটাও তাঁকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়। 'আমায় ৫০/৫০ সুযোগ দেওয়া হলেও আমি আটদিন পর কোমা থেকে ফিরে আসি। তবে হাঁটতে বা কথা বলতে পারছিলাম না। তবে ঠিক চারদিন পর ডাক্তারদেরও চমকে দিয়ে আমি হাঁটাচলা ও কথা বলা শুর করি এবং ওঁদের প্রমাণ করে দিই যে আমায় হাসাপাতাল থেকে এবার কেন ছাড়তে হবে। বাড়ি ফিরতে পেরে, সমুদ্র তটের বালিতে পা দিয়ে হাঁটতে পেরে অত্যন্ত খুশি আমি। আর আমার ও আমার পরিবারকে যারা এই সময়ে সমর্থন জানিয়েছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা কিন্তু আমায় বুঝিয়ে দিয়েছে যে জীবন কতটা অনিশ্চিত........ধন্যবাদ! ২০২৬ এগিয়ে এস... আমি ফিরে এসেছি।' লেখেন মার্টিন।

 

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের এহেন অভাবনীয় প্রত্যাবর্তনে যে ক্রিকেটমহলে খুশির হাওয়া, তা কিন্তু বলাই বাহুল্য।

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?
সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?
Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget