এক্সপ্লোর

BCCI: জয় শাহের পরিবর্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিবের নাম কি পাকা হয়ে গেল?

Indian Cricket: রোহন জেটলি সম্পর্কে প্রয়াত অরুণ জেটলির ছেলে। বোর্ড সচিব হওয়ার দৌড়ে তিনিই শীর্ষে আছেন। তবে বোর্ড সভাপতি হিসেবে রজার বিনি ও অন্য়ান্য় যাঁরা রয়েছেন বিভিন্ন পদে, তাঁরা বহাল থাকছেন।

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে আসীন রয়েছেন জয় শাহ (Jay Shah)। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে আইসিসির চেয়ারম্য়ানের (ICC Chairman) পদের জন্য নাকি ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে জয় শাহ যদি আইসিসিতে যান, সেক্ষেত্রে সচিব পদে দেখা যেতে পারে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি রোহন জেটলিকে। সূত্রের খবর, আইসিসির বোর্ডে সদস্যদের মধ্যে ১৬ জনের মধ্যে ১৫ জনের ভোটই পেয়েছেন জয় শাহ। সেক্ষেত্রে আইসিসি চেয়ারম্য়ান হিসেবে জয় শাহকে দেখা যাওয়া হয়ত সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, রোহন জেটলি সম্পর্কে প্রয়াত অরুণ জেটলির ছেলে। বোর্ড সচিব হওয়ার দৌড়ে তিনিই শীর্ষে আছেন। তবে বোর্ড সভাপতি হিসেবে রজার বিনি ও অন্য়ান্য় যাঁরা রয়েছেন বিভিন্ন পদে, তাঁরা দায়িত্বে বহাল থাকছেন। সূত্রের খবর, জয় শাহ আইসিসি চেয়ারম্য়ান পদের জন্য ২৬ আগস্ট সোমবার সন্ধের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন। 

বিগত পাঁচ বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে আসীন রয়েছেন জয় শাহ (Jay Shah)। তবে সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য আগ্রহী। সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। অবশ্য শাহের আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। তবে জয় শাহ আইসিসির দায়িত্ব নিলে, সচিব পদে কে তাঁর জায়গা নেবেন? এই প্রশ্ন কিন্তু এখন ভারতীয় ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে।

শাহের পরিবর্তে কে? এই বিকল্প খুঁজতে গিয়ে পিটিআই এক রিপোর্টে মূলত তিন দাবিদারের নাম করেছিল। তাঁরা হলেন রাজীব শুক্ল, আশিষ সেলার এবং অরুণ ধুমাল। রাজীব শুক্ল দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে বোর্ডের সহ-সভাপতিও বটে। তবে এই পদের নাম বাদে যে তেমন খুব একটা তাৎপর্য নেই, তা ভারতীয় ক্রিকেট মহলের প্রায় সকলেই জানেন। অপরদিকে, অরুণ ধুমাল বর্তমানে আইপিএলের চেয়ারম্যান। তবে অতীতে তিনি অতীতে বোর্ডের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। এছাড়া মহারাষ্ট্র বিজেপির হেভিওয়েট নেতা আশিষ সেলারের নামও উঠে আসছে। এছাড়াও সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, দিল্লি ক্রিকেট সংস্থা প্রধান রোহন জেটলির নাম নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার শোনা যাচ্ছে যে রোহন জেটলিই হয়ত হতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিব। বর্তমানে বোর্ডের যুগ্ম-সচিব দেবজিৎ সাইকিয়াও দৌড়ে আছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget