এক্সপ্লোর

Ajit Agarkar: দিল্লির দায়িত্ব থেকে অব্যাহতি, আগরকরের প্রধান নির্বাচক হওয়ার জল্পনা বাড়ল

Indian Cricket Team: দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দেওয়ায় অজিত আগরকরের প্রধান নির্বাচক হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

নয়াদিল্লি: এ সপ্তাহেই ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচকের নাম ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা। শোনা যাচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগরকরকে (Ajit Agarkar) প্রধান নির্বাচকের পদে নিয়োগ করা হতে পারে। এইসব জল্পনা কল্পনার মাঝেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচিং স্টাফ থেকে আগরকরকে ছেড়ে দেওয়া হল। ফলে তাঁর প্রধান নির্বাচক পদে নিয়োগ হওয়ার জল্পনা আরও জোরাল হল। 

বৃহস্পতিবার, ২৯ জুনই দিল্লি ক্যাপিটালসের তরফে তাঁদের কোচিং স্টাফ থেকে আগরকর ও শেন ওয়াটসনকে (Shane Watson) ছেড়ে দেওয়ার খবর সরকারিভাবে জানানো হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে ক্যাপিটালসের তরফে লেখা হয়, 'তোমরা সবসময় এই দলের অঙ্গ থাকবে এবং এটা তোমাদের ঘর। অজিত এবং ওয়াট্টোকে (ওয়াটসন) তাঁদের অবদানের জন্য অনেক ধন্যবাদ। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।' দিল্লি তাঁকে ছেড়ে দেওয়ায় আগরকরের প্রধান নির্বাচক হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

 

গত ফেব্রুয়ারিতে ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চেতন শর্মা। তারপর থেকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন শিবসুন্দর দাস। তবে এবার অবশেষে পাকাপাকি প্রধান নির্বাচক বাছতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রধান নির্বাচক পদে আবেদন করার শেষ দিন ৩০ জুন এবং ১ জুলাই এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে বলেই খবর।

গোটা বিষয়ে অবগত এক বিসিসিআই আধিকারিক বলেন, 'সিএসি (ক্রিকেট উপদেষ্টা কমিটি) এমন একজন নির্বাচককে বাছাই করতে বলেছে, যিনি মতবিরোধ হলে টিম ম্যানেজমেন্টের নামী দামি তারকাদের বিরুদ্ধে কথা বলতে পারেন।' শোনা যাচ্ছে, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অজিত আগরকরকে (Ajit Agarkar) এই পদে নিয়োগ করা হতে পারে। অতীতেও আগরকরের নাম এই পদের সঙ্গে যুক্ত হয়েছে বটে। তবে এবার তিনিই অবশেষে প্রধান নির্বাচক হতে চলেছেন বলে একাধিক মহলে খবর।

আগরকর কিন্তু চাপ নিতে অভ্যস্ত। তিনি ভারতের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। আগরকর যদি প্রধান নির্বাচক পদে নিযুক্ত হন, তাহলে তিনি সলিল আঙ্কোলার পাশাপাশি পশ্চিমাঞ্চল থেকে দ্বিতীয় নির্বাচক হিসাবে কমিটিতে যোগ দেবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget