এক্সপ্লোর

IND vs ENG 3rd Test: কেএস ভারতের বদলি হিসাবে রাজকোটে অভিষেক ঘটাবেন জুরেল?

Indian Cricket Team: পরপর ম্যাচে কেএস ভারতের ব্যাটিং ব্যর্থতায় ভারতীয় নির্বাচকরা হতাশ বলেই খবর।

রাজকোট: প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দুরন্ত জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে সমতায় ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। রাজকোটে বৃহস্পতিবার থেকে দুই দল তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচে ভারতীয় একাদশে বেশ কিছু বদল ঘটতে পারে। খবর অনুযায়ী, তৃতীয় টেস্টে ভারতের হয়ে উইকেটের পিছনে দস্তানা হাতে কেএস ভারতের (KS Bharat) বদলে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) দেখা যেতে পারে।  

এই সিরিজ়েই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন জুরেল। তবে প্রথম দুই টেস্টে একাদশে সুযোগ পাননি তিনি। তাঁর বদলে কেএস ভারতের ওপরই আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে সাত টেস্টে সুযোগ পেলেও ভারত ব্যাট হাতে আহামরি কিছুই করতে না পারায় জাতীয় নির্বাচকরা হতাশ। সাত টেস্টে মাত্র ২০.০৯ গড়ে ২২১ রান করেছেন। এই সিরিজ়ের দুই টেস্টে তাঁর সংগ্রহ ৯২ রান।

সেখানে ব্যাট হাতে ধ্রুব জুরেলের রেকর্ড প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভাল। ২২ বছর বয়সি জুরেল ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৪৭ গড়ে মোট ৭৯০ রান করেছেন। উত্তরপ্রদেশ তারকা ভারতীয় 'এ' দলের হয়েও রান পয়েছেন। গত মাসে ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে তিনি আমদাবাদে ৫০ রানের ইনিংস খেলেন। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধেও তিনি ৬৯ রানের ইনিংস খেলেছিলেন। তাই এবার জাতীয় দলের হয়ে তাঁকে পরখ করে দেখতে চান নির্বাচকরা।

প্রসঙ্গত, গত শনিবারই ভারতীয় নির্বাচকরা ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে। আগের দুই টেস্টের মতো আগামী তিন টেস্টেও দলে নেই বিরাট কোহলি (Virat Kohli)। ব্যক্তিগত কারণ জানিয়েই সরেছেন বিরাট, তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েই ভারতীয় শিবির থেকে বাদ রাখা হয়েছে, এমনটাই জানান হয়েছে বিসিসিআই-এর তরফে। এবার বরং রোহিত শিবিরে জায়গা করে নিলেন বাংলার এক পেসার।   

শেষ তিন টেস্টের জন্য ভারতীয় দল:-

রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভারত, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহ: সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ২৪ থামল জীবনের দৌড়, গাড়ি দুর্ঘটনায় মৃত বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার কেলভিন 

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget