এক্সপ্লোর

ENG vs IND: প্রস্তুতি সারতে ভাল পিচ তৈরির নির্দেশ গম্ভীরের, ইংল্যান্ডে অনুশীলনে ফর্মে গিল, দাবি অর্শদীপের

Arshdeep Singh: যশপ্রীত বুমরার সঙ্গে মাঠে নামতে এবং নিজের উন্নতি করতে তৎপর অর্শদীপ।

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) আগামী সপ্তাহেই শুরু হবে ভারতীয় দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। নতুন অধিনায়কে শুভমন গিলের তত্ত্বাবধানে নতুন যুগের সূচনা করতে চলেছে ভারতীয় টেস্ট দল। সেই ম্যাচের আগে ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় দলের তারকারা। সেখানেই অনুশীলনে শুভমন গিলদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বল করেন প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া অর্শদীপ সিংহ (Arshdeep Singh)।

আইপিএল থেকে টেস্ট ম্যাচ, পরিবর্তনটা সহজ নয়। লম্বা ফর্ম্যাটের জন্য নিজের শরীরকে প্রস্তুত করা লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়াটা আপাতত অর্শদীপদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই অনুশীলন সারছেন তিনি। ২৬ বছর বয়সি বাঁ-হাতি বোলার নেটে দলের টপ অর্ডার ব্যাটারদের বিরুদ্ধে লাল বলে বোলিং করাটা বেশ উপভোগ করেছেন বলেই জানান তিনি। 

বিসিসিআইয়ের আপলোড করা ভিডিওতে অর্শদীপ বলেন, 'ব্যাটারদের বিরুদ্ধে এই অনুশীলন সেশনে বেশ প্রতিদ্বন্দ্বিতা চলছিল। বোলার হিসাবে আমাদের পরিকল্পনা করেই তো ব্যাটারদের আউট করতে হয়। আমরা চ্যালেঞ্জটা বেশ উপভোগই করছিলাম। সাই প্রথমবার দলে যোগ দিয়েছে, ওকে বেশ মজবুত দেখায়। অধিনায়ক ভাল ছন্দে ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ধারটাও বাড়বে আমাদের এবং আশা করছি ব্যাটারদের আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারব।'

অতীতে অর্শদীপের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে। যশপ্রীত বুমরার সঙ্গে মাঠে নামতে এবং নিজের উন্নতি করতে তৎপর অর্শদীপ। 'আমি বল হাতে নিলে সবসময় নিজেকেই সেরা মনে করি। তবে দলে যশপ্রীত বুমরা থাকলে, তুলনার জায়গাই থাকে না। প্রধান লক্ষ্য হল একে অপরের থেকে শেখা এবং দলের উন্নতিতে সাহায্য করা।' মত ভারতীয় তারকা বোলারের।

ইতিমধ্যেই অভিমন্যু ঈশ্বরণ, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ারের মতো ভারতীয় দলের বেশ কয়েকটি তারকা 'এ' দলের হয়ে ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে ইংল্যান্ডে খেলেছেন। আসন্ন শুক্রবার, ১৩ জুন ভারতীয় আন্তঃদলীয় ম্যাচে 'এ' দলের বিরুদ্ধে খেলে প্রস্তুতি সারবেন শুভমন গিলরা। বেকেংহ্যামে সেই ম্যাচ খেলা হবে।

এই ম্যাচের জন্য মাঠের পিচ প্রস্তুতকারক জশ মার্ডেনকে কোচ গৌতম গম্ভীর তথা ভারতীয় ম্যানেজমেন্ট ভাল পিচ তৈরির অনুরোধ করেছেন বলে খবর। রিপোর্টে দাবি করা হচ্ছে গম্ভীর বলেছেন যে পিচ যেন একেবারে পাটাও না হয়, আবার সবুজে মোড়াও না হয়। প্রস্তুতি ও পিচ যাতে যতটা সম্ভব টেস্ট ম্যাচের মতোই হয়, সেই কারণেই এই নির্দেশ বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
Agarkar On Shami: দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর
দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget