এক্সপ্লোর

ENG vs IND: অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়

Axar Patel: বল হাতে চার উইকেট নেওয়ার পর এজবাস্টনে ব্যাট হাতেই দুরন্ত অর্ধশতরান হাঁকালেন অক্ষর পটেল।

বার্মিংহাম: বিলেত সফরটা গোটা ভারতীয় দলের জন্যই ভাল কাটেনি। পরের পর ছয়টি টি-২০ ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া। সেই টি-২০-তে অলরাউন্ডার হিসাবে অক্ষর পটেলের (Axar Patel) পারফরম্যান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। ব্যাটে তিনি রান পাননি, বলে তেমন উইকেট নেই, উপরন্তু প্রচুর রান খরচ করেছিলেন তিনি। তবে তিনি অবশেষে ফর্মে ফিরলেন এবং তাঁর ফর্মে ফেরার সঙ্গে সঙ্গেই ভারতও  জয়ের সরণিতে ফিরল।

বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে (ENG vs IND) কার্যত হেলায় হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ব্য়াটে, বলে অক্ষর তো অনবদ্য পারফর্ম করলেনই, পাশাপাশি অধিনায়কোচিত ইনিংস খেললেন শুভমন গিলও (Shubman Gill)। ফলে ২৮ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে ছয় উইকেটে হারাল ভারত। 

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। ব্যাটে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জেকব বেথল শুরুটা ভালই করেছিলেন। ডাকেটই মূলত আগ্রাসী মেজাজে ব্যাটিং করছিলেন। বিনা উইকেটেই অর্ধশতরান যোগ করে ফেলেন দুইজনে। তবে দুইজনকেই একই ওভারে ফেরান গুরনুর ব্রার। বেথেল ১৪ ও ডাকেট ৪৩ রানে আউট হন। এরপরেই ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামে। জস বাটলার, হ্যারি ব্রুক ও স্যাম কারান রান পাননি। জোড়া উইকেট নেন প্রসিদ্ধ কৃ্ষ্ণ। হ্যারি ব্রুককে আউট করেন বুমরা। উইল জ্যাকসকে শিবম দুবে ২০ রানে আউট করলে ইংল্যান্ড ১০৭ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে।

এমন পরিস্থিতিতে মনে হচ্ছিল ইংল্যান্ড দু'শো রানের গণ্ডিও পার করতে পারবেন না, তবে প্রতিরোধ গড়ে তোলেন জো রুট ও লিয়াম ডসন। সপ্তম উইকেটে তারা ১২১ রানের পার্টনারশিপ গড়েন। ডসন কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকান। জো রুটও হাফসেঞ্চুরি করেন। দুইজনের সংগ্রহ যথাক্রমে ৬৮ ও ৭৬ রান। তবে অক্ষর পটেল শেষমেশ এই পার্টনারশিপ ভাঙেন। রুট অপরাজিত থাকলেও অক্ষরের স্পিন জালেই পরাস্ত হয় ইংল্যান্ডের লোয়ার অর্ডার। ৩০ রানে শেষ চার উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৫৮ রানে অল আউট হয়ে যায়। 

জবাবে ভারতের ইনিংসে দুই মহাতারকা রো-কো রান পাননি। রোহিত ১১ ও কোহলি পাঁচ রানে সাজঘরে ফেরেন। ৫০-র গণ্ডি পার করার আগেই টিম ইন্ডিয়া দুই উইকেট হারিয়ে ফেলে। এমন সময়ে দলের অধিনায়ক শুভমন গিলকে সঙ্গ দিতে নামেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুইজনে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। গিল ধীরে ধীরে প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডেতে শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে পেশির টানের জেরে গিলকে ৮০ রানে রিটায়ার্ড হার্ট হতে হয়। এরপরেই শ্রেয়স আইয়ারও ৩৫ রানে রান আউট হন। কেএল রাহুলও এক রানে আউট হন। হঠাৎই পরপর উইকেট হারিয়ে ফের একবার চাপে পড়ে যায় ভারত।

এরপরেই দুই ভারতীয় অলরাউন্ডার অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর ইনিংসের হাল ধরেন। অক্ষর আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন, সুন্দর দেখেশুনে পার্টনারশিপ এগিয়ে নিয়ে যান। ৩৯ বলে অর্ধশতরান পূরণ করেন অক্ষর, শেষবেলায় ৬৩ বলে অর্ধশতরান হাঁকিয়ে সুন্দর ভারতের জয় সুনিশ্চিত করেন। অক্ষর ৫৭ ও সুন্দর ৫২ রানে অপরাজিত থাকেন।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Advertisement

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget