এক্সপ্লোর

IND vs AUS: মাত্র ২ ম্য়াচ পরেই হর্ষিতকে বসানোর দাবি উঠল, তৃতীয় টেস্টে এই পেসারকে দলে চাইছেন ভাজ্জি

Harshit Rana: পারথে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছিলেন কেকেআরের হয়ে গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রানা। মূলত গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় সবার আগে ছিলেন এই তরুণ পেসার।

অ্য়াডিলেড: পারথে যখন তাঁর অভিষেক হল, তখন অনেকেই নাক সিঁটকেছিলেন। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দুর্দান্ত বোলিং করেছিলেন হর্ষিত রানা। কিন্তু অ্যাডিলেড টেস্টের পরই এবার তাঁকে বসানোর দাবি উঠছে। সেই দাবি তুলছেন স্বয়ং ভারতের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ। ব্রিসবেন টেস্টে রানাকে বসানোর কথা বলেছেন তিনি। এমনকী তাঁর বদলি হিসেবে টার্বুনেটর উল্লেখ করেছেন প্রসিদ্ধ কৃষ্ণর নাম। 

পারথে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছিলেন কেকেআরের হয়ে গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রানা। মূলত গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় সবার আগে ছিলেন এই তরুণ পেসার। কেকেআরের মেন্টর থাকার সময় গম্ভীর খুব কাছ থেকে দেখেছেন রানাকে। তাই ভারতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি অনেক সহজ হয়েছে বলেই মনে করেন অনেকে। পারথে যদিও টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে পেরেছিলেন। কিন্তু অ্য়াডিলেড টেস্টে প্রথম ইনিংসে ১৬ ওভার বল করে ৮৬ রান খরচ করলেও কোনও উইকেট পাননি ডানহাতি পেসার। এমনকী মার্নাস লাবুশেন তো এক ওভারে রানাকে ১৭ রান দেন। ট্রাভিস হেডও রানার বলে চালিয়ে খেলেছিলেন। ভাজ্জি বলছেন, ''আমার মনে রানাকে তৃতীয় টেস্টে বসানো উচিৎ। রিজার্ভ বেঞ্চে প্রসিদ্ধ কৃষ্ণর মত বোলার রয়েছে। ও দুর্দান্ত বোলার। কিন্তু ওকে বসে থাকতে হচ্ছে। ওর হর্ষিতের বদলি হিসেবে তৃতীয় টেস্টে সুযোগ পাওয়া উচিৎ।''

যদিও ম্য়াচের পর রোহিত শর্মার রানার সমর্থনেই মুখ খুলেছিলেন। ভারত অধিনায়ক জানিয়েছিলেন, ''হর্ষিত নতুন এই দলে। এই বোলিং লাইন আপেও। মাত্র দুটো ম্য়াচ খেলানোর পর বসিয়ে দেওয়া কখনওই উচিৎ নয়। ওকে একটু সময় দিতেই হবে। তাছাড়া ও এখনও অনভিজ্ঞ। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে অজি ব্যাটাররা।''

উল্লেখ্য, পারথে একই সঙ্গে অভিষেক হয়েছিল নীতিশ রেড্ডি ও হর্ষিত রানার। দুজনেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধেও ভাল পারফর্ম করেছিলেন। ভারতীয় অধিনায়ক দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 'ওদের দুজনের পারফরম্যান্স দেখতে বেশ ভালই লেগেছে। আমি ব্যক্তিগতভাবে ওদের বিষয়ে খালি শুনেইছিলাম এবং কয়েকটা আইপিএল ম্যাচে ওদের খেলতে দেখেছি। বিশেষ করে নীতীশের খেলা দেখেছিলাম টি-টোয়েন্টিতে। নিঃসন্দেহে ওরা দারুণ প্রতিভাবান। পারথে তো দেখে মনেই হচ্ছিল না যে ওরা নিজেদের প্রথম টেস্ট ম্যাচে খেলছে। একদম প্রথম থেকেই ওরা ম্যাচে ছিল। ওদের শারীরিক ভাষাও দারুণ ছিল। বড় সিরিজ়গুলিতে এমন ধরনের খেলোয়াড়দেরই তো দলে চাই। কেরিয়ারটা দারুণভাবে শুরু করেছে। আমি আশা করব যে দলের হয়ে যতদিন সম্ভব ওরা যেন খেলতে পারে এবং এমনভাবে পারফর্ম করে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget