এক্সপ্লোর

Sir Ravindra Jadeja: অপছন্দ ধোনির দেওয়া উপাধি, 'স্যারের' বদলে 'বাপু'তেই স্বচ্ছন্দ বোধ করেন জাডেজা

Ravindra Jadeja: বছর চারেক আগে এক সাক্ষাৎকারে ভারতের তারকা অলরাউন্ডার জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিই তাঁকে 'স্যার' উপাধি দেন।

নয়াদিল্লি: জাতীয় দল হোক বা আইপিএল ফ্রাঞ্চাইজি, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ব্যাট, বল হাতে নিজের দলকে বহু ম্যাচ জিতিয়েছেন। দলের হয়ে একের পর এক ম্যাচ জেতানোর এই ক্ষমতার জন্যই তাঁকে 'স্যার' ডাকা হয়। বছর চারেক আগে এক সাক্ষাৎকারে ভারতের তারকা অলরাউন্ডার জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিই (Mahendra Singh Dhoni) তাঁকে এই উপাধি দেন। তবে তাঁর এই উপাধি যে একেবারেই পছন্দ নয়, তা সম্প্রতি স্পষ্টভাবে জানিয়ে দিলেন জাডেজা।

'স্যার' নয় 'বাপু'

জাডেজা বলেন, 'লোকজন আমায় আমার নামে ডাকবে। সেটাই যথেষ্ট। আমার স্যার নামে ডাকটা একেবারেই পছন্দ নয়। যদি তাও ডাকতেই হয়, তাহলে আমায় বাপু নামে ডাকুক, এই ডাকটা আমার পছন্দের। এই স্যার-ভার নামে ডাকা পছন্দ নয়। কেউ আমায় স্যার ডাকলে সেটার সঙ্গে নিজেকে ঠিক মেলাতে পারি না। সম্মান দিয়ে কথা বললেই যথেষ্ট। আপনি করে বা বাপু বলে ডাকলেও হবে।' প্রসঙ্গত, পাঁচ মাস পরে নিজের আন্তর্জাতিক কামব্যাক ম্যাচে জাডেজা অনবদ্য পারফর্ম করেন। দুই ইনিংস মিলিয়ে মোট সাত উইকেট নেওয়ার পাশাপাশি ৭০ রানেই ইনিংসও খেলেন জাডেজা।

ফিরবেন শ্রেয়স?

চোটের কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরেই ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ তো খেলতে পারেননি, মাঠে নামতে পারেননি অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেও। তবে মঙ্গলবারই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় শ্রেয়স ফিট এবং তিনি ভারতীয় দলে যোগ দিচ্ছেন। দলে তো যোগ দিয়েছেন, কিন্তু নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) ভারতীয় একাদশে কী খেলার সুযোগ পাবেন শ্রেয়স?

সাংবাদিক সম্মেলনে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় কিন্তু জানাচ্ছেন শ্রেয়স সম্পূর্ণ ম্যাচ ফিট হলে তিনি কিন্তু সরাসরি ভারতীয় একাদশে ফিরবেন। তিনি বলেন,'ও যদি ফিট থাকে, ম্যাচে নামার জন্য প্রস্তুত হয়, পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলার মতো অবস্থা থাকে, তাহলে নিঃসন্দেহে ও সরাসরি ভারতীয় একাদশে ফিরবে। সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে ওর তো দলে ফেরারই কথা।'

শ্রেয়স চোট সারিয়ে মাঠে ফিরতে পারায় কিন্তু রাহুল দ্রাবিড় ভীষণই খুশি। তিনি অবশ্য শ্রেয়সের ফিটনেস নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নন। বৃহস্পতিবার অনুশীলনের পরেই তাঁকে দ্বিতীয় টেস্টে খেলানো হবে কি না, তা নির্ধারণ করা হবে। 'চোট সারিয়ে কেউ দলে ফিরলে খুশি তো হয়ই। চোটের কারণে মাঠের বাইরে থাকার অনুভূতিটা না ব্যাক্তিগত, না দলগতভাবে সুখকর। ও ফেরায় আমি ভীষণ খুশি। দুইদিন অনুশীলন করার পরেই ওকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে (বুধবার) দীর্ঘক্ষণ অনুশীলন করেছে ও, বৃহস্পতিবার কেমন অনুশীলন করে সেটা দেখতে হবে।' বলেন ভারতীয় কোচ।

আরও পড়ুন: সেলফি তোলা নিয়ে ঝামেলা, নাকি অভব্য়তা? ক্রিকেটার পৃথ্বীকে মারধরের অভিযোগ

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget