এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: ধরমশালা থেকে সরতে পারে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট

Border-Gavaskar Trophy 2023: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট খেলা হচ্ছে নাগপুরে। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্টের। চলবে ৫ মার্চ পর্যন্ত।

ধরমশালা: বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল ধরমশালায় (Dharmshala)। কিন্তু সূত্রের খবর, সেই ম্যাচটি ধরমশালা (Dharmshala) থেকে সরতে পারে। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ধরমশালা টেস্ট। তবে বিসিসিআই অন্য মাঠে খেলা আয়োজনের কথা ভাবছে। কারণ ধরমশালা স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হচ্ছে।

বিসিসিআইয়ের তরফে অবশ্য এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিছুদিনের মধ্যেই বিসিসিআইয়ের তদন্তকারী দল মাঠ পরিদর্শনে আসবেন। এরপরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছে পুণে, রাজকোট, বিশাখাপত্তনম ও ইন্দোর। গত ফেব্রুয়ারিতে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।

হাঁটছেন পন্থ

অস্ত্রোপচারের পর প্রথমবার ঋষভ পন্থ (Rishabh Pant) নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল।

শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার। তাতে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন পন্থ। পরনে সাদা রাউন্ড নেক টি শার্ট ও কালো শর্টস। ডান পায়ে হাঁটু থেকে প্রায় গোড়ালি অবধি ব্যান্ডেজ জড়ানো। সেই পায়ে চটিও পরতে পারেননি। অন্য পায়ে একটি চপ্পল পরেছেন।

ছবিদুটি পোস্ট করে পন্থ লিখেছেন, 'সামনের দিকে এক পা, আরও শক্তিশালী হওয়ার দিকে এক পা, আরও ভাল থাকার দিকে এক পা...'। পন্থের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গোটা বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। লেখালিখি শুরু হয়ে গিয়েছে, পন্থ ইজ ব্যাক। ভক্তরা প্রার্থনা করছেন, এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পালা। সুস্থ হয়ে মাঠে নামার পালা।

যদিও পন্থের ফিট হতে আরও বেশ কয়েকমাস সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। 

পন্থ সেরে উঠলেই তাঁকে সামলাতে হতে পারে বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্ষোভ। ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক কপিল দেব (Kapil Dev) পন্থকে চড় মারতে চান!

কপিল জানিয়েছেন যে, তিনি ঋষভ পন্থকে খুব পছন্দ করেন। তাঁকে খুব ভালবাসেন। কিন্তু কপিল এ-ও জানিয়েছেন যে, পন্থকে নিয়ে তাঁর মনে প্রচণ্ড ক্ষোভ ও বিরক্তি রয়েছে। আপাতত কপিল পন্থের সেরে ওঠার অপেক্ষা করছেন। যাতে তিনি গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন এবং তাঁকে চড় মারতে পারেন।

 

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget