এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: মাত্র ১৩.২ ওভার বল গড়াল, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা

India vs Australia: প্রথম দিনে মাত্র ১৩.২ ওভারই বল গড়াল। কোন উইকেট না হারিয়েই অস্ট্রেলিয়া তাতে ২৮ রান তোলে।

ব্রিসবেন: এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শুরুটাও অনেকটা সভাবেই হয়েছিল। তবে বাধ সাধল বৃষ্টি। প্রবল বর্ষণে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) প্রথম দিনে মাত্র ১৩.২ ওভারই বল গড়াল। কোন উইকেট না হারিয়েই অস্ট্রেলিয়া তাতে ২৮ রান তোলে। 

সিরিজ় সমতায় দাঁড়িয়ে। এই টেস্টে জয় সিরিজ়ের দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। একদিকে যেখানে ২০২১ সালে গাব্বায় অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে ৩৩ বছরের অপরাজিত থাকার রেকর্ড ভাঙার পর আবারও জিততে মরিয়া হবে ভারত, সেখানে অস্ট্রেলিয়ার লক্ষ্য সেই হারের বদলা। তাই এক হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার পূর্ণ সম্ভাবনা ছিল। ব্যাট, বলের টান টান লড়াই দেখার আশায় ছিলেন সকল ক্রিকেটপ্রেমী। কত ভারতীয় ক্রিকেটপ্রেমী শীতের সক্কাল সক্কাল ঘুম থেকে পড়েছিলেন। কিন্তু তাঁদের হতাশা হয়েই দিনের শুরুটা করতে হল।

প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। দিনের শুরুর দিকে বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু বেলা বাড়লে পরিস্থিতি উন্নতির পূর্বাভাসও ছিল। তা আর হল কই! কালো করে আসল ব্রিসবেনের আকাশ। নিরন্তর চলল বৃষ্টি। মাঠের দিকে দিকে জমে জল। ব্রিসবেনের জলনিকাশি ব্যবস্থা খুবই উন্নত মানের। তবে যা বৃষ্টি হল তাতে এখানেও আর খেলা সম্ভবপর ছিল না। তাই অগত্যা দিনের খেলা বাতিলই করা হয়।

খেলা অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই বদল করে মাঠে নেমেছিল ভারত। আকাশ দীপ ও রবীন্দ্র জাডেজাকে যথাক্রমে হর্ষিত রানা ও আর অশ্বিনের বদলে দলে নেওয়া হয়। আকাশ দীপ, মহম্মদ সিরাজরা বল হাতে শুরুটা ভালই করেন। একাধিকবার দুই অজ়ি ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকস্যুইনির ব্যাটের কিণারা দিয়ে একাধিক বল বের হয়। কিন্তু উইকেট আসেনি। ম্যাকস্যুইনি চার ও খাওয়াজা আপাতত ১৯ রানে অপরাজিত রয়েছেন।  

 

 

বৃষ্টি আসে। ম্যাচের ষষ্ঠ ওভারে প্রথমবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। বৃষ্টি কমলে দুই দলই আবার মাঠে নামে। তবে বেশিক্ষণ খেলা সম্ভব হয়নি। এক্ষেত্রে বৃষ্টির নামার পর বৃষ্টি আর থামেওনি। ফলে অগত্যাই বাকি দিনের খেলাটা বাতিলই করতে হয়। এত ওভার নষ্ট হওয়ায় ম্যাচের বাকিদিনগুলিতে কিন্তু আধ ঘণ্টা আগেই খেলা শুরু কথা ঘোষণা করা হয়েছে। বৃষ্টি যাতে আর ম্যাচে প্রভাব না ফেলতে পারে, সেই আশাতেই কিন্তু থাকবেন ক্রিকেটপ্রেমীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রায় চার বছর পর ফের একবার গাব্বায় পন্থ, স্মৃতিমধুর মাঠে নামার অভিজ্ঞতা ভাগ করলেন তারকা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget