এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: ব্রিসবেনে অশনি সঙ্কেত! ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে গোটা ম্যাচেই ভোগাবে বৃষ্টি?

IND vs AUS 3rd Test: ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

ব্রিসবেন: বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) বর্তমানে সমতায় দাঁড়িয়ে। দুই দলই একটি করে টেস্ট জিতেছে। এমন পরিস্থিতিতে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে। একদিকে এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া যেখানে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে তৎপর হবে, সেখানে ভারতীয় দল গত হারের ধাক্কা কাটিয়ে সিরিজ়ে এগিয়ে যেতে মরিয়া হয়ে মাঠে নামবে। তবে ম্যাচের আগে আবহাওয়া দফতর কিন্তু সমর্থকদের জন্য খুব একটা আশার বাণী শোনাচ্ছে না। যা পূ্র্বাভাস, তাতে ম্যাচের পাঁচদিনই বৃষ্টি হতে পারে।.

ব্রিসবেনে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ম্যাচের জন্য নির্ধারিত পাঁচদিনেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে মন্দের ভাল একটাই যে বৃষ্টির জন্য ম্যাচে একাধিকবার বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও, খুব ভারি বৃষ্টি বা ঝড়ের পূর্বাাভাস আপাতত নেই। ম্যাচ চলাকালীন সর্বাধিক তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা থাকলেও, হাড্ডাহাড্ডি ম্যাচের আশাও কিন্তু সমর্থকরা করতেই পারেন।

এই মাঠে শেষবার যখন বছর চারেক আগে দুই দল মুখোমুখি হয়েছিল, তখনকার পরিণাম এখনই নিশ্চয়ই ভারতীয় সমর্থকদের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। ফের একবার এমনই কিছু করার পরিকল্পনায় থাকবে টিম ইন্ডিয়া। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে কি না সেটা দেখার বিষয়। এই ম্য়াচের জন্য পিচ খানিকটা ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। গাব্বার পিচে বল বাউন্সও ভাল করবে এবং কিপার পর্যন্ত ভালভাবে বল পৌঁছবে বলেও পিচ প্রপ্ততকারক দাবি করছেন।

প্রসঙ্গত, ব্রিসবেনের উদ্দেশে রওনা দেওয়ার আগেই বিভ্রাট।সময়ে পৌঁছতে না পারার খেসারত দিতে হল যশস্বী জয়সওয়ালকে। তাঁকে ছাড়াই বিমানবন্দরের দিকে রওনা হয়ে গেল ভারতের টিমবাস। যা নিয়ে বিতর্ক তৈরি হল অস্ট্রেলিয়ায়। সময়মতো আসতে পারেননি যশস্বী। তাই অ্যাডিলেডে তাঁকে রেখেই বিমানবন্দরের দিকে রওনা দেয় ভারতীয় টিমবাস। পরে অবশ্য বিমানবন্দরে পৌঁছন যশস্বী। তবে আলাদা গাড়ি করে। অল্পের জন্য বিমান মিস করার মতো বিপত্তি এড়াতে পেরেছেন যশস্বী। ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গেই ব্রিসবেনের বিমান ধরেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'স্যান্ডপেপার' দেখিয়ে অজ়িদের খোঁচা! জোরজবরদস্তি মাঠ থেকেই বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে 

সেরা শিরোনাম

U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
KS Bharat: আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
Kohli Meets Aaryavir: এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
Rahmat Shah Record: আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে
আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget