এক্সপ্লোর

IND vs AUS 5th Test: রাত পোহালেই শুরু পঞ্চম টেস্ট, সিডনির পিচ নিয়ে বড় আপডেট দিলেন প্রস্তুতকারক

Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফির চার ম্যাচের পর বর্তমানে সিরিজ়ে ভারতীয় দল ১-২ পিছিয়ে রয়েছে।

সিডনি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ফের একবার ২২ গজের মহারণে নেমে ভারত ও অস্ট্রেলিয়া। চলতি বর্ডার-গাওস্কর ট্রফির শেষ ম্যাচে (IND vs AUS 5th Test) খেলতে নামছে দুই দল। আপাতত সিরিজ়ে ১-২ পিছিয়ে রয়েছে ভারতীয় দল। তাই এই ম্যাচের ওপর সিরিজ়ের ভাগ্য তো নির্ভরশীল বটেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভাগ্যও অনেকাংশে নির্ভরশীল। এমন এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিঃসন্দেহেই ২২ গজ নিয়ে চর্চা হবেই। 

ঠিক কেমন হবে সিডনির পিচ? ব্যাটাররা দাপট দেখাবেন না কি, স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে উঠবে এসসিজি, এই প্রশ্নই ক্রিকেটপ্রেমীদের মাথায় ঘোরাফেরা করছে। এবার সিডনির ২২ গজ কেমন হতে পারে, সেই নিয়ে মুখ খুললেন এসসিজির পিচ প্রস্তুতকারক অ্যাডাম লুইস। এসসিজির সোশ্যাল মিডিয়ার তরফে পোস্ট করে একটি ভিডিওতে লুইসকে বলতে শোনা যায়, 'আমরা ম্যাচ শুরুর আগে পিচ তৈরির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ সকালে পিচ থেকে কভার সরিয়ে ফেলা হয়েছে। প্রায় সাত মিলিমিটার পর্যন্ত ঘাস কেটে এবার পিচ রোল করা হবে। পিচটা দেখে বেশ সন্তুষ্টই লাগছে।'

তিনি আরও যোগ করেন, 'অল্প একটু জল দেব পিচে। সিডনিতে পরিবেশ এখন খুবই গরম, তাই পিচের উপরের দিকে যেটুকু আর্দ্রতা রয়েছে, আমরা সেটাকে রাখছি। কাল (আজ) আরেকটি হেভি রোলার চালাব পিচে, একটু রংটা বদলাবে। তারপরেই পিচ তিন তারিখের জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে।'

 

এই ম্যাচটি ভারতীয় দলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলন ঘিরে উত্তাল ভারতীয় ক্রিকেটমহল। সাধারণত টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কই সাংবাদিক বৈঠক করে থাকেন। কিন্তু এদিন সাংবাদিকদের সামনে রোহিতের বদলে কোচ গম্ভীর হাজির হন। তাই স্বাভাবিকভাবেই রোহিত সম্পর্কে প্রশ্ন উঠে। তবে রোহিতের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্নের অবশ্য উত্তর দিতে চাননি গম্ভীর।  

গম্ভীর বলেন, 'রোহিতের সব কিছু ঠিকই আছে। আমার মনে হয় না টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কের সাংবাদিক বৈঠক করাটা কোনও রীতি। হেড কোচ এসেছে তো। তাতেই হবে। সেটাই যথেষ্ট।' রোহিতকে ধরেই কি পরিকল্পনা করা হচ্ছে? ফের এড়িয়ে যান গম্ভীর। বলেন, 'আমি যেমন বললাম, উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করা হবে।' আবারও একই প্রশ্ন করা হয় গম্ভীরকে। তিনি বলেন, 'আমার উত্তর একই থাকবে।' তবে আসন্ন টেস্টে যে চোটের কারণে আকাশ দীপ খেলতে পারবেন না, সেই বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দেন কোচ গম্ভীর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আতসকাচের তলায় কোচ গম্ভীরের পারফম্যান্সও, চ্যাম্পিয়ন্স ট্রফিই নির্ধারণ করবে ভবিষ্যৎ? 

সেরা শিরোনাম

NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget