এক্সপ্লোর

IND vs AUS, WC Final 2023: ফাইনালে কেটেলবরো-কাঁটায় উদ্বিগ্ন ভারতীয় সমর্থকরা, উঠল তাঁকে দেশে ফেরত পাঠানোর দাবিও

WC Final 2023: রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড কেটেলবরোকে বিশ্বকাপ ফাইনালে ২২ গজে আম্পায়ারিং করা দায়িত্ব দিয়েছে আইসিসি।

আমদাবাদ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আমদাবাদে বিশ্বকাপের মেগা ফাইনালের মহাদ্বৈরথে মাঠে নেমে পড়বে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য ইতিমধ্যেই গোটা আমদাবাদ জুড়ে সাজসাজ রব। হোটেল, ফ্লাইট সব একেবারে পূর্ণ। লাখ টাকায় বিক্রি হচ্ছে হোটেলের ঘর। এরই মাঝে বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আম্পায়ারদের তালিকা দেখে ভারতীয় সমর্থকরা উদ্বিগ্ন।   

রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড কেটেলবরোকে (Richard Kettleborough) ২২ গজে আম্পায়ারিং করা দায়িত্ব দিয়েছে আইসিসি। এই কেটেলবরো কিন্তু টিম ইন্ডিয়ার জন্য একেবারেই পয়মন্ত নন। অন্তত পরিসংখ্যান তাই বলছে। ইতিহাস বলছে ব্রিটিশ এই আম্পায়ার ভারতের হয়ে আইসিসি ইভেন্টে যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন, সেগুলোতেই হেরেছে ভারত। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেই ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবরো। সেই ম্যাচ ভারত হেরে যায়। এরপর ২০১৫ সালের সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় ভারতকে। সেই ম্য়াচেরও দায়িত্বে ছিলেন ব্রিটিশ আম্পায়ারই। একই ছবি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। এছাড়াও ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছিলেন রিচার্ড। সেই ম্যাচ দু'টোও হেরে যায় টিম ইন্ডিয়া।  

'অপয়া' কেটেলবরোকে কেন আবার দায়িত্ব দেওয়া হল এবং তাও আবার বিশ্বকাপ ফাইনালে, সেই নিয়ে উদ্বিগ্ন, চিন্তিত ভারতীয় দলের অনুরাগীরা। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় কেটেলবরো আম্পায়ার হওয়ায় নিজদের ক্ষোভ, হতাশা উগরে দেন। কেউ কেউ তো তাঁকে দেশে পাঠিয়ে দেওয়ার কথাও বলেন। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আইসিসি নক আউটে কেটেলবরোর আম্পায়িরং করা টানা পাঁচ ম্যাচ হারার পর, আমদাবাদে টিম ইন্ডিয়া 'কেটেলবরো কাঁটা' উপরে ফেলে তৃতীয় ওয়ান ডে বিশ্বকাপ জিততে পারে কি না, সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: দুই দশক আগের ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালের সঙ্গে ২০২৩ সালের ফাইনালের আজব সব মিল

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget