এক্সপ্লোর

IND vs BAN: সুযোগ মিলবে হর্ষিতের? আজ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেমন হবে ভারতের একাদশ?

IND vs BAN T20: আজ জিতলেই সিরিজে পকেটে পুরে নেবে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে।

নয়াদিল্লি: আজ ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) দ্বিতীয় টি-টোয়েন্টি (T20 World Cup 2024) ম্য়াচ। প্রথম ম্য়াচে গ্বালিয়রে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। আজ জিতলেই সিরিজে পকেটে পুরে নেবে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে।

প্রথম ম্য়াচে গ্বালিয়রে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে ওপেনে নামিয়েছিল টিম ম্যানেজমেন্ট। দুজনেই চালিয়ে খেলেছিলেন। সূর্যকুমার যাদবও ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেছিলেন। ১৪ বলে ঝোড়াে ২৯ রানের ইনিংস খেলছিলেন। তবে সবচেয়ে বড় চমক ছিল ভারতীয় বোলিং লাইন আপে ময়ঙ্ক যাদবের অন্তর্ভূক্তি। প্রথম আন্তর্জাতিক ম্য়াচ খেলতে নেমে প্রথম ওভারেই মেডেন দিয়েছিলেন তিনি। এছাড়া তিন বছর পর বরুন চক্রবর্তী জাতীয় দলে প্রত্যাবর্তনেই তিন উইকেট তুলে নিয়েছিলেন। অর্শদীপ সিংহও বোলিং বিভাগকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ১২৭ রানে টাইগারদের আটকে, পরে তা ১১.৫ ওভারের মধ্যে তুলে নিয়েছিল ভারত। 

দ্বিতীয় ম্য়াচে কি হর্ষিত রানার সুযোগ মিলবে? এই প্রশ্ন এখন চারিদিকে ঘোরাফেরা করছে। কিন্তু হেডকোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব হয়ত উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না। সেক্ষেত্রে ওপেনিংয়ে স্যামসন ও অভিষেক জুটিকেই দেখা যাবে বাকি দুটো ম্য়াচেই। যদি একান্তই একটি স্থানে পরিবর্তন হয়, তবে হয়ত চার নম্বর স্লটের জন্য শিবম দুবের পরিবর্তে তিলক ভার্মাকে দেখা যেতে পারে। 

অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠ দেশের অন্য়ান্য বহু স্টেডিয়ামের থেকেই বেশ ছোট। পিচ ব্যাটিং সহায়ক। ফলে ব্যাটাররা সহজেই বড় বড় শট হাঁকাতে পারেন, বল নিয়মিত বাউন্ডারি পার করে। সেই কারণেই তো এবারের এবারের আইপিএলে প্রায়শই বড় বড় স্কোর দেখা গিয়েছে এই মাঠে। ব্যাটিং দলগুলি আইপিএলে ১০ ম্যাচের আটটিতেই দু'শোর গণ্ডি পার করেছে। ভারত-বাংলাদেশ ম্য়াচেও এর অন্যথা হওয়ার কথা নয়। ফলে সমর্থকরা প্রচুর চার, ছক্কা দেখার আশা করতেই পারেন।

তবে ম্যাচ যত গড়ায় পিচের চরিত্রও কিন্তু বদলায়। ম্যাচ গড়ালে ২২ গজ স্পিনারদের খানিক সাহায্য করে। কিন্তু ইতিহাস বলছে এই মাঠে প্রথমে বল করা দলগুলি বেশি লাভবান হয়েছে। তাই টস জিতলে এই ম্যাচে দুই দলের অধিনায়কই রান তাড়া করে জিততে চাইবেন বলে আশা করা হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget