এক্সপ্লোর

IND vs ENG 4th Test: টানটান সেশন উঠল ৫৭ রান, পড়ল দুই উইকেট, লাঞ্চে ভারতের স্কোর ৩২১/৬

India vs England: এই সেশনে মোট ২২ ওভার খেলা হল। বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগেই খেলা থামাতে হল।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) প্রথম দিনের খেলা শেষে ম্যাচ একেবারে ৫০-৫০ ছিল। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম সেশনের ওপরে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভরশীল ছিল। বেশ ঘটনাবহুল এক সেশন শেষ হল। প্রথম সেশনে মাত্র ৫৭ রান উঠলেও, চলল টানটান লড়াই। ইংল্যান্ড দুই উইকেট তুলে নিল। তবে সেশনের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ঋষভ পন্থের ব্যাটিংয়ে নামা। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনওরকমে ব্যাটিংয়ে নামলেন।    

এদিন ২৬৪ রানে দিনের খেলা শুরু করে ভারত। দিনের প্রথম ওভারেই নতুন বল নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তার সুফলও মেলে। দিনের দ্বিতীয় ওভারেই জোফ্রা আর্চারের বলে ২০ রানে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাডেজা। অপরপ্রান্তে অবশ্য নিজের আগ্রাসী ব্যাটিং শিকেয় তুলে নতুন বলে ইংল্যান্ড বোলারদের এক দারুণ স্পেল বেশ দেখেশুনে খেলেন শার্দুল ঠাকুর। তাঁকে সঙ্গ দেন ওয়াশিংটন সুন্দর। দুইজনে মিলে ভারতীয় দলকে বেশ ভাল জায়গায় নিয়ে যাচ্ছিলেন। তিনশো রানের গণ্ডিও পার করে ফেলে ভারত।

তবে বেন স্টোকসের বলেই ড্রাইভ মারতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন শার্দুল। তাঁর সংগ্রহ ৪১ রান। শার্দুল আউট হতে এরপরেই ব্যাটিংয়ে নামেন ঋষভ পন্থ। ওল্ড ট্রাফোর্ডে উপস্থিত খোঁড়াতে খোঁড়াতে ব্যাট নামা পন্থকে উপস্থিত সকলে স্ট্যান্ডিং ওভেসান দেন। কিন্তু পন্থ যেভাবে ব্যাটিংয়ে নামছিলেন, তাতে তিনি কেমনভাবে খেলবেন, সেইদিকে সকলের নজর ছিল। যে অল্প সময়টা পন্থ ব্যাটিং করলেন, তাতে অবশ্য তাঁকে বেশ জমাটই দেখাল। তিনি নিজের ৩৭ রানের স্কোরের সঙ্গে আরও দুই রান যোগ করলেন। ওয়াশিংটন সুন্দরও ২০ রানের ইনিংসে ইংল্যান্ডের গোলাগুলি সামলে বেশ ভালই ব্যাটিং করছেন।

 

সুন্দর ও পন্থই ভারতের শেষ ব্যাটিং জুটি। এই জুটি দলকে কতটা টেনে নিয়ে যেতে পারে, তার ওপরেই কিন্তু ভারতীয় দলের স্কোর অনেকটা নির্ভরশীল। লাঞ্চের পর পন্থ কেমন ব্যাটিং করেন, সেইদিকেও সকলের নজর থাকবে। ম্যাচ চলাকালীন বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় মাঠ কভারে ঢাকা হয়। আম্পায়াররাও তাই বাধ্য হয়েই নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই লাঞ্চের ঘোষণাও করে দেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget