এক্সপ্লোর

IND vs ENG 5th Test: যোগ্য সম্মান পাচ্ছেন 'নেতা' সিরাজ, তারকা বোলারের প্রশংসায় পঞ্চমুখ বোলিং কোচ মর্কেল

Mohammed Siraj: ওভাল টেস্টে দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ২৬ ওভার বোলিং করেন।

লন্ডন: দলের বোলিং বিভাগের নেতা যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে তিনিই নেতা। বুমরার অনুপস্থিতিতে যেন তিনি আরও ক্ষুরধার হয়ে উঠেন। পরিসংখ্যানও একই কথা বলছে। সেই মহম্মদ সিরাজ (Mohammed Siraj) তাঁর যোগ্য সম্মান পাচ্ছেন বলেই মনে করছেন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)।

ওভালে ম্যাচের (IND vs ENG 5th Test) চতুর্থ দিন সিরাজ আগ্রাসী ভঙ্গিমায় এবং অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে আরও এক স্মরণীয় স্পেল করেন। সিরিজ়ের সবকয়টি টেস্ট খেললেও, তিনিই ভারতীয় বোলারদের মধ্যে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে সর্বাধিক ২৬ ওভার বল করেন। মর্কেল একদিকে যেখানে সিরাজের প্রশংসায় পঞ্চমুখ, সেখানে তিনি এটাও অকপটে মেনে নিচ্ছেন যে আজকের দিনে আকাশ দীপ নিজের সেরাটা দিতে পারেননি। ওভালে চতুর্থ দিনের খেলাশেষে সাংবাদিক সম্মেলনে বোলিং কোচ মর্কেল বলেন, 'আকাশ দীপ আজ খুব একটা ভাল বোলিং করতে পারেনি। তবে আশা করছি (কাল) ও দুরন্ত এক স্পেল করবে। আর সিরাজের কথা বলতে হলে বলব, ওর ক্ষেত্রে নেতৃত্ব দেওয়াটা সহজাত প্রবৃত্তির মতোই। ও ওর প্রাপ্য সম্মান পাচ্ছে দেখে আমি খুবই খুশি।'

ওভালে পঞ্চম দিনে ভারতীয় দলের জয়ের জন্য চার উইকেট প্রয়োজন, ইংল্যান্ডের সেখানে দরকার মাত্র ৩৫ রান। হ্যারি ব্রুক ও জো রুটের শতরান ও ১৯৫ রানের পার্টনারশিপে ইংল্য়ান্ড একসময় ম্যাচে অনেকটা এগিয়ে গেলেও, চা পানের বিরতির আগে পরে তিন উইকেট তুলে নিয়ে ভারতীয় দল ম্যাচে ফিরেছে। হাতে বেশি রান নেই, তবে সিরিজ়ের শেষ দিনে ভারতীয় দল একবারে সহজে হাল ছেড়ে দেবে না বলে জানিয়ে দেন মর্কেল।

'গোটা সিরিজ়েই তো অনেক চড়াই, উতরাই দেখেছি আমরা। তবে আমরা পার্টনারশিপটা (ব্রুক-রুটের) ভাঙতে সক্ষম হয়েছি। দুর্ভাগ্যবশত বৃষ্টিতে চলে এল। আমারা কাল আবার নামব। তবে হাল ছেড়ে দিলে তো একেবারেই চলবে না। ওই পার্টনারশিপটা ভেঙে খানিক চাপ তৈরি করাটা জরুরি ছিল এবং আমরা সেটা করতে সক্ষম হয়েছি। আশা করছি কাল ছেলেরা সঠিক জায়গায় বল রাখতে পারবে।' বলেন ভারতীয় দলের বোলিং কোচ। 

এবার দেখার টানটান সিরিজ়ের শেষ টেস্টের শেষ দিনে ভারতীয় বোলাররা নিজেদের সবটা উজাড় করে দিয়ে দলকে ম্য়াচ জিতিয়ে সিরিজ়ে দলকে সমতায় ফেরাতে পারেন কি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের

ভিডিও

TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget