এক্সপ্লোর

IND vs ENG: অর্শদীপের ইংল্যান্ড সফর শেষ? উদ্বেগ আকাশ দীপকে ঘিরেও, চতুর্থ টেস্টের আগে চোটআঘাতে নাজেহাল ভারত

Indian Cricket Team: ভারতীয় দল আপাতত পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডের থেকে ১-২ পিছিয়ে রয়েছে।

ম্যাঞ্চেস্টার: সিরিজ়ে ২-১ পিছিয়ে দল, বাকি আর দুই টেস্ট। এমন পরিস্থিতিতে সিরিজ়ে ইতিবাচক ফলাফল করতে হলে ম্যাঞ্চেস্টারে আয়োজিত চতুর্থ টেস্টটি (IND vs ENG 4th Test) ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন পরিস্থিতিতেই ভারতীয় শিবিরে চোট সংশয় যা উদ্বেগ বাড়াচ্ছে টিম ইন্ডিয়া সমর্থকদের।

যশপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বৈকি, তবে পরিসংখ্যান বলছে সেই একই পরিমাণ ধকল কিন্তু মহম্মদ সিরাজের ওপর দিয়েও গিয়েছে। তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করার ইচ্ছা বর্তমান পরিস্থিতিতে তা বেশ চ্যালেঞ্জিংই বটে। যশপ্রীত বুমরার পরপর দুই টেস্ট খেলা নিয়ে সংশয় তো আছেই। গোদের ওপর বিষফোঁড়ার মতো ভারতীয় দলের বার্মিংহামে জয়ের নায়ক আকাশ দীপের (Akash Deep) পরের ম্যাচ খেলা নিয়েও এবার তৈরি হয়েছে সংশয়। এখানেই শেষ নয়। যা শোনা যাচ্ছে তাতে অর্শদীপ সিংহের (Arshdeep Singh) জাতীয় দলের সঙ্গে প্রথম টেস্ট সফর কোনও ম্যাচ খেলার আগেই সম্ভবত চোটের কারণে শেষ হচ্ছে।

এই সপ্তাহের শুরুর দিকে অর্শদীপ নেটে অনুশীলনের সময় সাই সুদর্শনের এক শট আটকাতে নিজের বোলিং হাত, বাঁ-হাতেই চোট পান। অর্শদীপের হাতে সেলাইও পড়ে। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সাংবাদিক বৈঠকে জানান, 'অর্শদীপ নেটে বোলিং করেছিল। সেই সময় একটি বল ধরার সময় হঠাৎ করেই ওর আঙুলে লাগে। এর ফলে কিছুটা ক্ষত তৈরি হয়েছে। এই মুহূর্তে অর্শদীপ বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্বাবধানে রয়েছে। ওর হাতে সেলাই করতে হবে কি না, সেই বুঝেই আমরা আগামী দিনে নিজেদের পরিকল্পনাটা করব। যত দ্রুত ও সুস্থ হয়ে উঠবে, ততই ভাল। সেটাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে।'

এর আগে টেন দুশখাতে পূর্বাভাস দিয়েছিলেন ম্যাঞ্চেস্টারে বাঁ-হাতি ফাস্ট বোলার জাতীয় দলের হয়ে নিজের টেস্ট অভিষেক ঘটাতে পারেন। তারপরেই এই চোট। অন্যদিকে আরেক ফাস্ট বোলার আকাশ দীপের আবার কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণে তিনি শেষ নেট সেশনে বোলিংও করেননি। অর্থাৎ সব মিলিয়ে ভারতীয় শিবির যে দুই টেস্ট বাকি থাকতে চোট আঘাতে একেবারে নাজেহাল, তা কিন্তু বলাই বাহুল্য। তাই এইসব কথা মাথায় রেখেই নাকি অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি অংশুলকে আগেভাগে দলের সঙ্গে যোগ দিতে ডেকে পাঠিয়েছে। তবে বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget