এক্সপ্লোর

IND vs NZ 2nd Test: বিরাট, রোহিতদের ব্যর্থতার দিনেও ভারতীয় হিসাবে সর্বকালীন ইতিহাস গড়লেন যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal: পুণেতে একমাত্র ভারতীয় হিসাবে ৫০ রানের গণ্ডি পার করেন যশস্বী জয়সওয়াল। শনিবার ৭৭ রানের ইনিংস খেলেন তিনি।

পুণে: বেঙ্গালুরুর পর পুণে, পরিবেশ, মাঠ বদলালেও, বদলাল না ছবিটা। ফের একবার ব্যাটিং ব্যর্থতার জেরে হারতে হল ভারতকে। নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND vs NZ 2nd Test) ১১৩ রানে পরাজিত হয়ে ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ় খুইয়েছে টিম ইন্ডিয়া। দলের ব্যাটিং ব্যর্থতার দিনেও একমাত্র উজ্জ্বল তিনি, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পুণেতে একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে অর্ধশতরানের গণ্ডি পার করেছেন বাঁ-হাতি ওপেনার। আর এই ইনিংসই তাঁকে এক অনন্য রেকর্ড গড়তে সাহায্য করল।

শনিবার যেখানে ভারতের সিংহভাগ টপ অর্ডার ব্যাটাররাই কেবল এলেন আর গেলেন, সেখানে যশস্বী বিধ্বংসী মেজাজে ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল নয়টি চার ও তিনটি ছক্কায়। যশস্বী প্রথম ভারতীয় ব্য়াটার হিসাবে এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে ৩০টি ছক্কা হাঁকালেন। ভারতীয় ক্রিকেটের ৯২ বছরের ইতিহাসে অনেক বড় বড় ব্যাটার আসলেও, এই কৃতিত্ব কিন্তু সহবাগ, সচিন, সৌরভ, কোহলি, রোহিত, পন্থ, কারুর নেই।

যশস্বী এ বছরে ইতিমধ্যেই ৩২টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। তিনি কিন্তু সর্বকালীন রেকর্ডও ভেঙে দিতে পারেন। তার জন্য প্রয়োজন আর মাত্র দুইটি ছক্কা। এক দশক আগে টেস্টে এক বছরে ৩৩টি ছক্কা হাঁকিয়েছিলেন কিউয়ি প্রাক্তনী তথা ইংল্যান্ড দলের বর্তমান কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। সেটাই টেস্টে এক বছরে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক সংখ্যক ছক্কা। যশস্বী পরের ম্যাচে মুম্বইতেই সেই রেকর্ড ভাঙতে পারেন। এছাড়াও অস্ট্রেলিয়া সফর তো রয়েইছে। তাই খুব হেরফের না হলে তিনি যে ম্যাকালামকে পিছনে ফেলে দেবেন, তা কার্যত নিশ্চিত।

যশস্বীর অনবদ্য ব্যাটিং সত্ত্বেও ভারতীয় ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যশস্বী ও শুভমনের দৌলতে তড়তড়িয়েই নির্ধারিত লক্ষ্যের দিকে এগোচ্ছিল ভারতীয় দল। তবে ৯৬ রানে এক উইকেট থেকে ১৬৭ রানে সাত উইকেট হয়ে যায় ভারতের। রবীন্দ্র জাডেজা ৪২ রানের লড়াকু ইনিংস খেললেও, ২৪৫ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ১১৩ রানে পরাজিত হতে হয় টিম ইন্ডিয়াকে।          

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বাড়াবাড়ির প্রয়োজন নেই! কিউয়িদের বিরুদ্ধে সিরিজ় হারের পর বার্তা রোহিতের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget