এক্সপ্লোর

IND vs NZ: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সম্মানরক্ষার তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে বিশেষ অনুশীলন বিরাট কোহলির

Virat Kohli: বিরাট কোহলি গত তিন বছরে নয় বার স্পিন বোলারের বিরুদ্ধে আউট হয়েছেন। গত ম্যাচেও দুইবারই স্পিনারের বিরুদ্ধে আউট হয়েছেন কোহলি।

মুম্বই: ঘরের মাঠে ১২ বছর পর প্রথমবার টেস্ট সিরিজ় হারতে হয়েছে ভারতীয় দলকে (IND vs NZ)। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এহেন পরিস্থিতিতে ওয়াংখেড়েতে হোয়াইটওয়াশ এড়াতে, সম্মানের লড়াইয়ে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই টেস্টের আগেই বিশেষ ধরনের অনুশীলন করতে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)।

ভারতীয় দলের এই সিরিজ়ে ব্যর্থতার কারণ হিসাবে মূলত স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যর্থতাকেই তুলে ধরা হচ্ছে। প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। মূলত বিরাট কোহলির দিকে সমালোচনা ধেয়ে এসেছে। বিগত তিন বছরে নয়বার স্পিনের বিরুদ্ধে আউট হয়েছেন কোহলি। তাঁর গড় মাত্র ২৮। গত টেস্টে দুই ইনিংসেই মিচেল স্যান্টনার তাঁকে আউট করেছেন। এই সমস্যা মেটাতেই অনুশীলনে বিশেষ প্রস্তুতি সারতে দেখা গেল কোহলিকে।

তিনি মূলত বাঁ-হাতি স্পিন বোলারদের বিরুদ্ধে অফ স্টাম্পের গার্ড নিয়ে ব্যাট করেন। কোহলি কোন সময়ই স্যুইপ করতে খুব একটা পছন্দ করেন না। তবে অনুশীলনে তাঁকে রিভার্স স্যুইপ খেলতে দেখা যায়। এরপর স্পিনারদের নিজেদের লেংথে বৈচিত্র এনে তাঁকে বোলিং করতেও বলেন কোহলি। তিনি এরপর সময় যত গড়ায় ততই আগ্রাসী ব্যাটিং করেন। এগিয়ে এসে স্টেপ আউট করে বড় শট হাঁকানো, কাট, পুল মারেন কোহলি। তবে নেট বোলারদের বিরুদ্ধে তিনি সড়গড় হওয়ার পর জাডেজা ও কুলদীপ যাদবকেও বোলিং করতে ডেকে নেন।

বুধবার অনুশীলনের আগে টিম হাডেলও হয় এবং সেখানে মূলত দলের প্রধান কোচ গৌতম গম্ভীরই সকলের উদ্দেশে বক্তব্য পেশ করেন। অধিনায়ক রোহিত শর্মাকেও মাঝেসাঝে কথা বলতে দেখা যায়। খানিক পরে খেলোয়াড়রা আবারও জমা হয়ে কথাবার্তা বলেন। ভারতীয় দল নিয়মরক্ষার এই শেষ ম্যাচ জিততে যে আগ্রহী সেকথা কিন্তু গম্ভীর ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেও স্পষ্ট জানিয়ে দেন।

অস্ট্রেলিয়া সফরের আগে শেষ টেস্টে নিউজ়িল্যান্ডকে হারাতে মরিয়া ভারতীয় শিবির। গম্ভীর বলছেন, 'আমরা এই টেস্ট ম্যাচ জেতার জন্য ঝাঁপাব। যাতে অস্ট্রেলিয়ায় অন্তত একটা টেস্ট ম্যাচ জিতে যেতে পারি। দেশের জন্য দারুণ কিছু করার সুযোগ রয়েছে ছেলেদের সামনে। এটা আর একটা সুযোগ আর ছেলেদের বলছি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ সবাই পায় না। আমরা খুব ভাল করেই জানি যে, ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধিত্ব করছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রিটেনশনের কথা মাথায় রেখে দলের স্বার্থে বিরাট পদক্ষেপ গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিলের 

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget