এক্সপ্লোর

IND vs NZ: ছিটকে গিয়েছেন সুন্দর, কিউয়িদের বিরুদ্ধে রাজকোটে তাঁর বদলে কে সুযোগ পাবেন? কেমন হবে ভারতীয় একাদশ?

Indian Cricket Team: প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া জিতলেও দলের তারকা ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর চোটের কবলে পড়ে সিরিজ় থেকে ছিটকেই গিয়েছেন। তাই বুধবার রাজকোটে টিম ইন্ডিয়ার একাদশে বদল সুনিশ্চিত।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ওয়াশিংটন সুন্দরের বিকল্প আয়ুষ বাদোনি।
  • বাদোনি মিডল অর্ডারে ব্যাটিং ও অফস্পিন করতে সক্ষম।
  • পিচ এবং বোলিংয়ের ওপর নির্ভর করবে নীতীশ কুমার রেড্ডির সুযোগ।
  • প্রসিধ কৃষ্ণর বদলে অর্শদীপ সিং একাদশে আসতে পারেন।

রাজকোট: সপ্তাহান্তে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) দুরন্ত জয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। বুধবার, ১৪ জানুয়ারি ফের একবার দুই দল একে অপরের সঙ্গে মুখোমুখি হবে। তবে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া জিতলেও দলের তারকা ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর চোটের কবলে পড়ে সিরিজ় থেকে ছিটকেই গিয়েছেন। তাই বুধবার রাজকোটে টিম ইন্ডিয়ার একাদশে বদল সুনিশ্চিত। কিন্তু প্রশ্ন হল কে সুযোগ পাবেন ভারতীয় একাদশে?

সুন্দরের পরিবর্তে ভারতীয় সিনিয়র দলে প্রথমবার আয়ুষ বাদোনিকে ডাকা হয়েছে। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি তিনি সুন্দরের মতোই অফস্পিন করতেও সক্ষম। তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সহকারী কোচ জানান, 'ও (আয়ুষ) তো খেলছে এবং পারফর্ম করছে এবং ভারতীয় এ দলের হয়েও খেলেছে। সাধারণত কোনও দলই (ওয়ান ডেতে) পাঁচ বোলার নিয়ে মাঠে নামতে চায় না। গত ম্যাচে যদি ওয়াশির চোট পাওয়ার পর আমাদের হাতে বাড়তি বোলার না থাকত, তাহলে ওই ওভারগুলো কে করত? তাই চার, পাঁচ ওভার করতে পারে এমন কাউকে আমাদের দলে প্রয়োজন এবং সেই কারণেই ওকে নির্বাচিত করা হয়েছে।'

ভারতীয় দলে বাদোনির পাশাপাশি অলরাউন্ড বিকল্প হিসাবে নীতীশ কুমার রেড্ডিও রয়েছেন। তবে নীতীশ ফাস্ট বোলিং অলরাউন্ডার। তাই স্পিনিং অলরাউন্ডার না ফাস্ট বোলিং অলরাউন্ডার, কে দ্বিতীয় ওয়ান ডেতে ভারতীয় একাদশে সুযোগ পাবেন, সেই সিদ্ধান্ত সম্ভবত শেষবেলায় পিচ কেমন, তার ওপর নির্ভর করেই নেওয়া হবে।

 

পাশাপাশি ভারতীয় দলে আরও একটি বদল ঘটলেও ঘটতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম ওয়ান ডেতে দুই উইকেট নিলেও নিজের নয় ওভারে ৬০ রান খরচ করেন। তাই তাঁর পরিবর্তে স্কোয়াডে থাকা বাঁ-হাতি ফাস্ট বোলার অর্শদীপ সিংহকেও খেলানো হতে পারে। বাকি দলে তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবার অপেক্ষা খেলা শুরুর। ভারতীয় দল রাজকোটে কিন্তু সিরিজ় জয়ের লক্ষ্যেই মরিয়া হয়ে নামবে। সেই লক্ষ্যে টিম ইন্ডিয়া সফল হয় কি না, সেটাই দেখার।   

''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget