এক্সপ্লোর

IND vs SA: গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে ভাঙছে চিরাচরিত প্রথা! নিয়মে বিরাট বদলের সম্ভাবনা

India vs South Africa: ২২ নভেম্বর থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে চা বিরতির পরেই হবে লাঞ্চ।
  • উত্তর-পূর্ব ভারতে আগে সূর্যাস্তের কারণে এই পরিবর্তন।
  • ম্যাচ আগে শুরু হবে, সময় বাঁচাতে এই সিদ্ধান্ত।
  • ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম অনুসরণ করা হয়।

গুয়াহাটি: বর্তমানে অজ়িভূমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে ব্যস্ত ভারতীয় দল। এই সিরিজ় শেষ হওয়ার পর কিন্তু টিম ইন্ডিয়ার বিশ্রামের জো নেই। ১৪ নভেম্বর থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) আবার তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে নেমে পড়বে ভারত। ২২ নভেম্বর থেকে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। সেই ম্যাচেই কিন্তু ক্রিকেটের দীর্ঘদিনের নিয়মে বদল ঘটতে চলেছে।

আজ অবধি টেস্ট ক্রিকেটে ম্যাচের আগে সর্বপ্রথম টস হয়। তারপর দিনের খেলা শুরু হওয়ার পর লাঞ্চ, তারপর দ্বিতীয় সেশন, চা পানের বিরতি এবং শেষ সেশন। তবে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে সেই নিয়মভঙ্গ হতে চলেছে। Indian Express-র রিপোর্ট অনুযায়ী, এই ম্য়াচে লাঞ্চ নয়, আগে চা পানের বিরতি হবে। তারপরে হবে লাঞ্চ। 

কেন এমন সিদ্ধান্ত? এর পিছনে রয়েছে উত্তর-পূর্ব ভারতের সূর্যাস্তের সময়। বাকি দেশের তুলনায় অসমের মতো উত্তর-পূর্ব ভারতের রাজ্যে আগেই সূর্যাস্ত হয়, সেই কারণেই এই বদল। এক বিসিসিআই আধিকারিক এই বিষয়ে জানান, 'আগেভাগে চা পানের বিরতি নেওয়ার কারণ হল গুয়াহাটিতে আগেই সূর্যাস্ত হয় এবং সেই কারণেই ম্যাচ আগেই শুরুও হবে। এই প্রথম আমরা চা পানের বিরতির সময় বদলের সিদ্ধান্ত নিয়েছি যার ফলে সময় বাঁচবে এবং ওভার শেষ করার জন্য মাঠে বেশি সময়ও পাওয়া যাবে।' 

চিরাচরিত প্রথা মেনে ভারতেও কিন্তু আগেই লাঞ্চ নেওয়া হয়। সাধারণত ভারতে সকাল ৯.৩০টা থেকে টেস্ট ম্যাচ শুরু হয়। তারপর ১১.৩০ টায় লাঞ্চ, ১২.১০-এ শুরু হয় দ্বিতীয় সেশন। দুপুর ২.১০-এ চা পানের বিরতি নেওয়া হয়। তারপর ২.৩০টা থেকে ৪.৩০টা পর্যন্ত চলে দিনের শেষ সেশন। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সকাল ৯টা থেকে শুরু হবে। ১১টা থেকে ১১.২০ পর্যন্ত হবে চা পানের বিরতি। ১.২০ পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন, যার পরে হবে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি। দুপুর ২টো থেকে সর্বশেষ সেশন শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে কথা বলেই বিসিসিআই যুগ্মভাবে এই নিয়মভাঙার সিদ্ধান্ত নিয়েছে। তবে আন্তর্দজাতিক ক্রিকেটে এই বিষয়টি নতুন হলেও, ঘরোয়া ক্রিকেটে গুয়াহাটিতে ম্যাচ হলে কিন্তু বিসিসিআই আগের চা পানের বিরতির পন্থই অবলম্বন করে। সেই পন্থাই এবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচের ক্ষেত্রেও দেখা যাবে। 
 

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 3: গরমের জন্যই ফলো অন না করানোর সিদ্ধান্ত, বলছেন লক্ষ্মী, প্রদীপ্তর দাপটে জয়ের সামনে বাংলা
গরমের জন্যই ফলো অন না করানোর সিদ্ধান্ত, বলছেন লক্ষ্মী, প্রদীপ্তর দাপটে জয়ের সামনে বাংলা
INDW vs ZIMW: ৫ উইকেট শিকার বৈষ্ণবীর, ব্যাট হাতে দাপট শেফালি, প্রতীকার, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ ভারতের
৫ উইকেট শিকার বৈষ্ণবীর, ব্যাট হাতে দাপট শেফালি, প্রতীকার, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ ভারতের
Abhishek Sharma: ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক
ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক
Bengal vs Kerala: ১৯৮ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস, ফলো অন না করানো নিয়ে প্রশ্ন, কত রানের লক্ষ্য কেরলের?
১৯৮ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস, ফলো অন না করানো নিয়ে প্রশ্ন, কত রানের লক্ষ্য কেরলের?

ভিডিও

Chorbagan Incident: চোরবাগান বিপর্যয়ের সময় ঘোষক ছিলেন কুশল মজুমদার একাই, দাবি পুলিশের
Suvendu Adhikari |
Cyclone Arnab : ল্যান্ডফলের পর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, গোপালপুরে প্রবল ঝড়-বৃষ্টি
Chokh Bhaga Chota: গ্রেফতার ইন্দ্রনীল সেন, ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার
Kajal Sheikh: বিধানসভাতেই শোভনদেবের কাছ থেকে মিষ্টি খেলেন কাজল শেখ | TMC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget