এক্সপ্লোর

IND vs SA 2nd Test: সুযোগ পাবেন মুকেশ? কেপ টাউনে কেমন হবে ভারতীয় একাদশ? জবাব দিলেন অধিনায়ক রোহিত

Indian Cricket Team: খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে প্রসিদ্ধ কৃষ্ণের বদলে মুকেশ কুমার সুযোগ পেতে পারেন।

কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। তবে ভারতীয় বোলাররাও কিন্তু ম্যাচে একেবারেই আহামরি বল করতে পারেননি। ওই ম্যাচেই নিজের টেস্ট অভিষেক ঘটানো প্রসিদ্ধ কৃষ্ণ বল হাতে নজর কাড়তে ব্যর্থ হন। ২০ ওভার হাত ঘুরিয়ে ৪.৬৫ ইকোনমিতে ৯৩ রান খরচ করেন তরুণ ফাস্ট বোলার। উইকেট পান মাত্র একটি। এই পারফরম্যান্সের পর শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে (IND vs SA 2nd Test) ভারতীয় একাদশে তাঁর বদলে মুকেশ কুমারকে (Mukesh Kumar) দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া হতে পারে। প্রথম টেস্টে স্প্যাজ়মের জেরে রবীন্দ্র জাডেজাও খেলতে পারেননি। তিনিও এই ম্যাচে দলে ফিরতে পারেন।

কেপ টাউনে কি সিরিজ় নির্ণায়ক টেস্টে বাংলার ফাস্ট বোলার ভারতীয় একাদশে সুযোগ পাবেন? ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) ভারতীয় একাদশ সম্পর্কে প্রশ্ন করা হয়। ভারতীয় অধিনায়ক জানান যে এখনও পর্যন্ত ম্যাচের একাদশ নির্ধারিত করা হয়নি। তবে প্রথম টেস্টে নজর কাড়তে ব্যর্থ হলেও, তিনি কিন্তু প্রসিদ্ধের পাশেই দাঁড়িয়েছেন।

সাংবাদিক সম্মলনে রোহিত বলেন, 'আমরা এখনও আমাদের একাদশে পুরোপুরি নির্ধারিত করিনি। এই ম্যাচের জন্য সবাই উপলব্ধ রয়েছেন। আমরা একাদশ নির্ধারণের আগে একসঙ্গে কথা বলে সবকিছু নিশ্চিত করব। আমাদের বোলিংটা কিছুক্ষেত্রে অনিভজ্ঞ। সেক্ষেত্রে আমাদের তো দলের বোলারদের ওপর আস্থা রাখার প্রয়োজন। দলের ওপর ভরসা রাখতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে প্রতিভার কোনও কমতি নেই। এই স্তরে ও নিশ্চিতভাবেই সাফল্য পাবে। এটা তো সবে ওর প্রথম ম্যাচ ছিল। আর প্রথম ম্যাচে একটু বিচলিত হওয়া তো খুবই স্বাভাবিক।

সেঞ্চুরিয়নে মেঘলা পরিবেশে ভারতীয় ব্যাটারদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। কেপ টাউনে কী পরিস্থিতি ভিন্ন হবে? রোহিত বলছেন, 'আমি এখানকার পিচ, পরিস্থিতির বিষয়ে সত্যি বলতে খুব বেশি কিছু জানি না। পরিস্থিতি কিন্তু খুব একটা ভিন্ন বলে মনে হচ্ছে না। পিচটাও অনেকটা সেঞ্চুরিয়নের মতোই দেখতে। হ্যাঁ, সেঞ্চুরিয়নের থেকে এই পিচে ঘাসের পরিমাণ খানিকটা কম হয়তো। হ্যাঁ, মেঘলা পরিবেশ তো প্রভাব ফেলবেই। কিন্তু দিনের শেষে পরিবেশ, পরিস্থিতি যেমনই হোক না কেন, তার সঙ্গে মানিয়ে নেওয়াটাই আমাদের চ্যালেঞ্জ।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: আফগানিস্তান সিরিজ়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন রোহিত? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget