এক্সপ্লোর

IND vs SL 2nd ODI: ভারত-শ্রীলঙ্কা ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইডেন হাজির পুলিশ কমিশনার

Eden Gardens: ইডেনে সদ্যই নতুন বাতিস্তম্ভ বসানো হয়েছে। তারপরেই এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে চলেছে।

কলকাতা: আজ অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার (IND vs SL ODI) প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজিত হচ্ছে। টি-টোয়েন্টি সিরিজে না খেললেও, ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। এই সিরিজেরই দ্বিতীয় ম্যাচ আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। বৃহস্পতিবার ১২ জানুয়ারিই ভারত-শ্রীলঙ্কা একদিনের ম্যাচটি ইডেনে আয়োজিত হবে। ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)।

মাঠ পরিদর্শন

আজ মঙ্গলবারই, ম্যাচের দিন দু'য়েক আগে ইডেন গার্ডেন্সের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে বিনীত গোয়েলের এদিন কিন্তু একা ইডেন পরিবদর্শনে যাননি। তাঁর সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তারাও মাঠের নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন মাঠে পৌঁছন। ম্যাচের দিন খেলোয়াড়দের নিরাপত্তায় যাতে কোনোরকম আপোস না করা হয়, তা নিশ্চিত করাই কলকাতা পুলিশের এই পরিদর্শনের প্রধান লক্ষ্য। 

টিকিটের মূল্য

এই ম্যাচের জন্য রবিবার থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ইডেনে ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। আপাতত অবশ্য অনলাইন ও কাউন্টার মিলিয়ে ১৫ হাজার মতো টিকিট বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। এখনও পর্যন্ত সর্বনিম্ন ৬৫০ টাকা ও সর্বাধিক ১৫০০ টাকার টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া ১০০০ টাকার দামের টিকিটও বিক্রি করা হচ্ছে। ইডেনে সদ্যই নতুন বাতিস্তম্ভ বসানো হয়েছে। তারপরেই এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে চলেছে। তাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের কর্তারাও এই ম্যাচ নিয়ে কিন্তু বেশ উৎসাহী। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান এই ম্যাচের মাঝে একটি লেজার শোর আয়োজন করা হতে পারে।

বুমরা কেন বাদ?

প্রায় চার মাস পরে তিনি জাতীয় দলে ফিরেছেন। ভারতের ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বল হাতে ফের আগুন ছোটাবেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি পেসার।

যা নিয়ে আক্ষেপ ভারত অধিনায়ক রোহিত শর্মার গলায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিত বলেছেন, 'ওর সঙ্গে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ভাগ্যের শিকার বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম করেছিল। সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছিল। বোলিং শুরু করেছিল। সবকিছুই ঠিকঠাক ছিল। এটি গত দু'দিনে ঘটেছে। ওর পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। তবে বড় কিছু নয়। আমাদের সতর্ক থাকতেই হয়। আমরা সেটাই করেছি।’ রোহিত যোগ করেন, ‘যখন আমরা ওর নাম দলে রেখেছিলাম, তখন ও নেটে বোলিং করছিল। শুধু পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। ওকে নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। বিশ্বকাপের আগে একটা বড় চোট ছিল ওর। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

আরও পড়ুন: রোহিতকে সামনে দেখে আবেগাপ্লুত অনুরাগী, নিজের আচরণে মন জিতলেন ভারতীয় অধিনায়ক

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget