এক্সপ্লোর

IND vs SL 3rd T20: রাজকোটে সূর্যোদয়, শ্রীলঙ্কাকে ২২৯ রানের টার্গেট দিল ভারত

Suryakumar Yadav: ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম, মাত্র ৪৫ বলে শতরান পূর্ণ করলেন সূর্যকুমার যাদব।

রাজকোট: সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। সেই কারণেই ভারত-শ্রীলঙ্কার সিরিজ নির্ণায়ক তৃতীয় টি-টোয়েন্টি (IND vs SL 3rd T20) ম্যাচে বড় রান হওয়ার পূর্বাভাস ছিলই। হলও তাই। সূর্যকুমার যাদবের অনবদ্য শতরানে ভর করে প্রথম ইনিংসে পাঁচ উইকেটের বিনিময়ে ২২৮ রান করল ভারত।

অর্শদীপে আস্থা

গত ম্যাচে অর্শদীপ সিংহ পাঁচটি নো বল করার পর এই ম্যাচে তাঁকে খেলানো নিয়ে সংশয় ছিলই। তবে ভারতীয় ম্য়ানেজমেন্ট অর্শদীপের ওপরই আস্থা রাখেন। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একাদশে কোনওরকম বদল করেনি ভারতীয় দল। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ঈশান কিষাণ এই ম্যাচেও ব্যাট হাতে রান পাননি। মাত্র এক রানেই সাজঘরে ফেরেন তিনি। তবে নিজের দ্বিতীয় আন্তজার্তিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেই ব্যাট হতে ঝড় তোলেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। তাঁর ১৬ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসই ভারতীয় ইনিংসের রানের গতি বাড়ায়।

অপরদিকে, শুভমন গিলও গোটা সিরিজে রান পাননি। তিনি শুরুটা ভীষণ রক্ষণাত্মকভাবেই করেন। প্রথম ৯ বলে তো নিজের খাতাই খুলতে পারেননি ভারতের তরুণ ওপেনার। তবে তারপরেই বাউন্ডারি মেরে নিজের খাতা খোলেন শুভমন। শুভমন দেখেশুনে নিজের ইনিংস গড়লেও দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার (Suryakumar Yadav) কিন্তু শুরু থেকেই আগ্রাসী ছন্দে ব্যাট করছিলেন। ২৬ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অধর্শতরান পূর্ণ করার পর তাঁর রান করার গতি আরও বেড়ে যায়। তবে সূর্য একদিকে অনবদ্য ব্যাটিং করলেও ভারতীয় মিডল অর্ডারের বাকিরা কিন্তু তেমন রানই পাননি।

ফের সূর্য-অক্ষরের পার্টনারশিপ

শুভমন গিল ৪৬ রান আউট হলে সূর্য ও তাঁর ১১১ রানের পার্টনারশিপ ভাঙে। তারপর হার্দিক ও দীপক হুডা, উভয়েই মাত্র চার রানে আউট হন। শেষমেশ ফের একবার সূর্যর সঙ্গ দেন অক্ষর পটেল। গত ম্যাচে দুইজন মিলে ৯১ রান যোগ করেছিলেন, এদিন সূর্য ও অক্ষর ২০ বলে ৩৯ রান যোগ করেন। মাত্র নয় বলে ২১ রানের ছোট্ট ইনিংস খেলেন অক্ষর। তবে ম্যাচের সমস্ত স্পটলাইট কেড়ে নেন সূর্য। মাত্র ৪৫ বলে নিজের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করে ফেলেন ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার। তিনি শেষ পর্যন্ত ১১২ রানে অপরাজিত থাকেন। ভারত পাঁচ উইকেটের বিনিময়ে ২২৮ রান তুলে নিজেদের ইনিংস শেষ করে।

আরও পড়ুন: দুরন্ত ছন্দে দেখানো মেন্ডিসকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিলেন অক্ষর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?

ভিডিও

CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget