এক্সপ্লোর

IND vs WI: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিষেক ঘটাবেন ইশান্ত শর্মা

Ishant Sharma: ভারতের হয়ে ১০৫টি টেস্ট ম্যাচ খেলা ইশান্ত কিন্তু বেশ কয়েকদিন হল জাতীয় দলের বাইরেই রয়েছেন।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ (IND vs WI) খেলতে নেমে পড়বে ভারতীয় দল।  কালকের ম্যাচ দিয়েই ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেল শুরু করবে ভারত। ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের পাশাপাশি তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারত। এই সিরিজেই অভিষেক ঘটাতে চলেছেন ইশান্ত শর্মা।

ক্রিকেটার হিসাবে ভারতের হয়ে শতাধিক টেস্ট খেলেছেন ইশান্ত। বর্তমানে অবশ্য টিম ইন্ডিয়ার দলে নেই ইশান্ত। তিনি এবার ধারাভাষ্য দেবেন। জিও সিনেমার ঘোষণা অনুযায়ী ইশান্তকে আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে। তিনি হিন্দিতে ধারাভাষ্য দেবেন। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন। খারাপ ফর্মের জেরেই তিনি আর টিম ইন্ডিয়ায় সুযোগ পাচ্ছেন না। তাই এবার খেলোয়াড়ের বদলে তাঁকে তাঁর নতুন ভূমিকায় দেখা যাবে।

প্রসঙ্গত, ভারত-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে ফের একবার ভারতীয় দলের সহঅধিনায়কত্ব করতে দেখা যাবে অজিঙ্ক রাহানেকে। ১৮ মাস পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রাহানে। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার পর ক্যারিবিয়ান সফরে জাতীয় দলে সুযোগ তো পেয়েছেনই, পাশাপাশি তাঁকে ফের একবার সহঅধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে। সহঅধিনায়কের দায়িত্ব পেলেও বিচলিত নন রাহানে। 

তিনি বলেন, 'আমি এই ভূমিকায় অভ্যস্ত। আমি তো চার-পাঁচ বছর সহঅধিনায়কের দায়িত্ব পালন করেছি। দলে প্রত্যাবর্তন ঘটাতে পেরে এবং সহঅধিনায়কের দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি। আমার বয়স এখনও কম এবং আমার মধ্যে এখনও অনেক ক্রিকেট অবশিষ্ট রয়েছে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ভালই খেলেছি। নিজের খেলাটা উপভোগ করছি। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে এখন ভাবতে চাই না। আমার এবং দলের উভয়ের পরিপ্রেক্ষিতেই এখন থেকে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমি সেই দিকেই নজর রাখছি।'

পাশাপাশি রোহিতের অধিনায়কত্বে মাঠে নামতেও মুখিয়ে রয়েছেন রাহানে। 'ওঁর অধীনে খেলাটা আমি উপভোগ করি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই রোহিতের অধীনে প্রথমবার খেলেছি। ও সকলের পাশে থাকে এবং তাদের নিজেদের খেলাটা খেলতে উদ্বুদ্ধ করেন। এটাই তো একজন ভাল অধিনায়কের পরিচয়।' বলেন রাহানে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget