এক্সপ্লোর

Ind vs Aus: পিচে ঘাস, অ্যাডিলেডে থাকছে বৃষ্টির কাঁটাও, ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে বড় আপডেট

India vs Australia 2nd Test: অ্যাডিলেডের কিউরেটর ড্যামিয়েন হু জানিয়েছেন, আপাতত পিচে ৭ মিলিমিটারেরও বেশি ঘাস রাখা রয়েছে। তবে ম্যাচের আগে ঘাস কিছুটা ছাঁটা হবে বলেই খবর।

অ্যাডিলেড: শুক্রবার, ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বিতীয় টেস্ট ম্যাচ। যে ম্যাচের বিশেষত্ব হচ্ছে, খেলা হবে গোলাপি বলে, নৈশালোকে।

আর সেই ম্যাচে রয়েছে বৃষ্টির কাঁটা। টেস্ট শুরুর আগে দিন হাতে এখনও দিন দু'য়েক সময় রয়েছে। তবে শুক্রবার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর বৃষ্টি হলে যে পেসাররা বাড়তি সাহায্য পাবেন, বলার অপেক্ষা রাখে না। সংগঠকদের আশা, ৫৩ হাজার দর্শক কানায় কানায় ভরিয়ে তুলতে পারেন গ্যালারি। এমনিতেই ঘাসের পিচে পেসাররা বাড়তি সাহায্য পান। তার উপর গোলাপি বলে ব্যাট করা ভীষণই কঠিন ব্যাটারদের কাছে। গোলাপি বলের পালিশ দীর্ঘক্ষণ টিকে থাকে। তাই বল ২০-২৫ ওভার পুরনো হয়ে গেলেও স্যুইং করে। বাউন্সও থাকে। অনেকের মতে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে পেসারদের দাপট দেখা যেতে পারে।

অ্যাডিলেডের কিউরেটর ড্যামিয়েন হু জানিয়েছেন, আপাতত পিচে ৭ মিলিমিটারেরও বেশি ঘাস রাখা রয়েছে। তবে ম্যাচের আগে ঘাস কিছুটা ছাঁটা হবে বলেই খবর। হু জানিয়েছেন যে, অ্যাডিলেডের দিন রাতের টেস্টে শেষ পর্যন্ত পিচে ৬ মিলিমিটার পুরু ঘাস থাকবে।

আরও পড়ুন: কোচের স্মৃতিসৌধ উদ্বোধনে ফের মুখোমুখি, অসুস্থ বন্ধুর খোঁজ নিলেন সচিন, কেমন আছেন কাম্বলি?

পারথে সবুজ পিচ বানিয়ে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নেওয়ার কৌশল ছিল অস্ট্রেলিয়ার। প্রাথমিক সাফল্যও এসেছিল। প্রথম ইনিংসে দ্রুত অল আউট হয়ে যায় ভারত। তবে পিচ থেকে পেসাররা সাহায্য পেলে যশপ্রীত বুমরা, হর্ষিত রানাদের সামলানো যে কতটা কঠিন, সেটাও টের পেয়েছিলেন প্যাট কামিন্সরা। স্বাভাবিকভাবেই অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টের আগে বাইশ গজ নিয়ে অনেক বেশি সতর্ক থাকছে অস্ট্রেলিয়া।
 

কিউরেটর ড্যামিয়েন স্পষ্ট জানিয়েছেন যে, মেঘ থাকলে নৈশালোকে পেসাররা ভালরকম সাহায্য পেতে পারেন। প্রথম দিনের পিচের সাহায্য ছাড়াও বৃষ্টি হলে পেসাররা বাড়তি স্যুইং করবে বলে ধারণা দুই শিবিরেরই। 

আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget