এক্সপ্লোর

IND vs AUS: খুশি হবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা, অ্য়াডিলেড টেস্টের আগেই মিলল এই খবর

গোলাপি বলের টেস্ট খেলবে ভারত-অস্ট্রেলিয়া অ্য়াডিলেডে। যা দিন রাতের টেস্ট হতে চলেছে। তার জন্যই খেলা কিছুটা দেরিতে শুরু হতে চলেছে অ্যাডিলেডে।

অ্য়াডিলেড: পারথ টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। যা স্বস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। এরইমধ্যে সুখবর পেলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) নতুন সময়সূচি। যার সুবাদে দ্বিতীয় টেস্টে আর ঘুম নষ্ট করতে হবে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট মানেই ভারতীয় সময়ে অনেক ভোরে খেলা শুরু হয়ে থাকে। যার জন্য অনেকেই দিনের শুরুর খেলা দেখতে পারেন না। তবে অ্য়াডিলেড টেস্টে আর তেমনটা হচ্ছে না। 

গোলাপি বলের টেস্ট খেলবে ভারত-অস্ট্রেলিয়া অ্য়াডিলেডে। যা দিন রাতের টেস্ট হতে চলেছে। তার জন্যই খেলা কিছুটা দেরিতে শুরু হতে চলেছে অ্যাডিলেডে। প্রথম টেস্টটি পারথে হয়েছিল। সেখানে খেলা শুরু হয়েছিল ভারতীয় সময় ৭.৫০ এ। তবে অ্যাডিলেডে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৯.৩০ এ। দু দলের অধিনায়ক ভারতীয় সময় সকাল ৯টায় টসের জন্য মাঠে নামবেন। 

এখনও পর্যন্ত দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়া ১২ ম্য়াচের মধ্যে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে। একমাত্র হার এসেছিল এই বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অন্য়দিকে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত চারটি দিন রাতের টেস্ট খেলেছে। তার মধ্যে তিনটি ম্য়াচ জিতেছে তারা। ১ ম্য়াচে হারতে হয়েছে। যা সেই লজ্জার ৩৬ রানে ইনিংসে অল আউট হওয়ার ম্য়াচ ছিল।

টেস্ট শুরুর আগে দিন হাতে এখনও দিন দু'য়েক সময় রয়েছে। তবে শুক্রবার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর বৃষ্টি হলে যে পেসাররা বাড়তি সাহায্য পাবেন, বলার অপেক্ষা রাখে না। সংগঠকদের আশা, ৫৩ হাজার দর্শক কানায় কানায় ভরিয়ে তুলতে পারেন গ্যালারি। এমনিতেই ঘাসের পিচে পেসাররা বাড়তি সাহায্য পান। তার উপর গোলাপি বলে ব্যাট করা ভীষণই কঠিন ব্যাটারদের কাছে।

পারথে প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্য়াচে প্রথম ইনিংসে দুই দলই ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় ভারতীয় দল। কিন্তু অজিরা ২৩৮ রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংসে। পারথে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি শতরান হাঁকিয়েছিলেন। অ্য়াডিলেড টেস্টে ভারতীয় একাদশে ফিরতে চলেছেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম টেস্টে জসপ্রীত বুমরা নেতৃত্বভার সামলেছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget