এক্সপ্লোর

IND vs AUS: বক্সিং ডে টেস্টের আগে বুমরাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন বছর উনিশের তরুণ অজি ওপেনার

Boxing Day Test: ভারতীয় এ দলের বিরুদ্ধে ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন কনসটাস। তবুও তাঁকে টেক্কা দিয়ে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছিলেন নাথান ম্য়াকস্যুইনি।

মেলবোর্ন: আগামীকাল ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট। মেলবোর্নে ভারতের বিরুদ্ধে টেস্টে নামার ২ দিন আগেই অস্ট্রেলিয়া তাঁদের একাদশ ঘোষণা করে নিয়েছে। দলে সুযোগ পেয়েছেন বছন উনিশের তরুণ ওপেনার স্যাম কনসটাস। ভারতীয় এ দলের বিরুদ্ধে ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন কনসটাস। তবুও তাঁকে টেক্কা দিয়ে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছিলেন নাথান ম্য়াকস্যুইনি। তবে সুযোগের সদ্বব্যবহার করতে পারেননি ম্য়াকস্যুইনি। এরপরই মেলবোর্ন টেস্টের আগে ম্য়াকস্যুইনিকে বাদ দিয়ে কনসটাসকে দলে নেওয়া হয়েছে। আর দলে সুযোগ পেয়েই জসপ্রীত বুমরাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তরুণ ওপেনার।

এই মুহূর্তে বর্ডার গাওস্কর ট্রফিতে বোলারদের মধ্যে সর্বাধিক ২১ উইকেট ঝুলিতে পুরেছেন জসপ্রীত বুমরা। অজি টপ অর্ডারকে বারবার ভেঙেছেন বুমরা। মেলবোর্ন টেস্টের আগের দিন কনসটাস বলেন, ''আমি ওঁর ভিডিও দেখিনি। আমি আশা করি বক্সিং ডে টেস্টে ওঁর বিরুদ্ধে ব্যাটিং করতে মুখিয়ে আছি। আশা করি ওঁর বিরুদ্ধে আমি ব্যাট হাতে সফল হব।'' মেলবোর্নে বুমরার রেকর্ডও কিন্তু বেশ ঈর্ষণীয়। এখনও পর্যন্ত এই মাঠে ১৫ উইকেট নিয়েছেন তারকা ডানহাতি পেসার টেস্টে। গড় ১৩.০৬। 

এদিকে, সব কিছু ঠিকঠাক চললে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ফের ইনিংস ওপেন করতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। যে জায়গায় ব্যাট করেন ভারত অধিনায়ক। কে এল রাহুলকে পাঠানো হতে পারে তিন নম্বরে।

সন্তান জন্মের জন্য পারথে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে নেমেই দুর্দান্ত ইনিংস খেলেন কে এল রাহুল। প্রথম টেস্টে বেশ ঝকঝকে মনে হয়েছিল রাহুল ও যশস্বী জয়সওয়াল জুটিকে। সেই ম্যাচও জেতে ভারত। দ্বিতীয় টেস্টে রোহিত একাদশে ফিরলেও তিনি চাননি সফল জুটিকে ভাঙতে। সেই কারণে তিনি ফেরার পরও ভারতের হয়ে পরের দুই টেস্টে ওপেনিং করেন রাহুল ও যশস্বী। রোহিত নামে ৬ নম্বরে।

কিন্তু ছয়ে নেমে রান পাননি রোহিত। তিনি অ্যাডিলেড ও ব্রিসবেনে ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুই টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ছয় নম্বরে ব্যাট করানো অর্থহীন।

আরও পড়ুন: রোহিত, কোহলি নন, তিনিই নাকি মোস্ট ভ্যালুয়েবল..., কেন হঠাৎ এমন কথা বললেন অশ্বিন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget