এক্সপ্লোর

IND vs ENG: আইপিএলের ফর্মই ধরে রাখতে চান, রুটদের থামাতে কী পরিকল্পনা করছেন প্রসিদ্ধ?

Prasidh Krishna: ইন্ট্রা স্কোয়াড ম্য়াচে অর্ধশতরান হাঁকালেন শুভমন গিল, কে এল রাহুল। নরদাম্পটনে হওয়া ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনঅফিশিয়াল টেস্টে দুটো ইনিংসে ১১৬ ও ৫১ রানের ইনিংস খেলেন রাহুল।

লন্ডন: আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ১৫ ম্য়াচে ২৫ উইকেট নিয়ে ঝুলিতে পুরে নিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। বুমরা, সিরাজের সঙ্গে প্রথম একাদশে সুযোগ পাওয়ার বিষয়ে আশাবাদী ডানহাতি এই বোলার। 

চোট সারিয়ে ফিরেছিলেন। রাজস্থান রয়্যালস তাঁকে ছেড়ে দেওয়ার পর নিলাম থেকে গুজরাত টাইটান্স দলে নিয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণকে। গত আইপিএলে পার্পল ক্য়াপও জিতেছেন। হেডিংলে টেস্ট ২০ তারিখ থেকে শুরু। তার আগে এক সাক্ষাৎকারে প্রসিদ্ধ জানিয়েছেন, ''নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। যখন তখন সুযোগ আসতে পারে। তবে সত্যি বলতে যখন মাঠের বাইরে, একাদশের বাইরে বসে থাকতে হবে, তখন অনেক সময় লক্ষ্যস্থির থাকে না। কখনও কখনও মাঠের বাইরেও একটু আনন্দ করতে হয়।'' 

বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসিদ্ধ বলেন, ''আমাদের দলে প্রত্যেকে যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন প্লেয়ার। সবাই জানে কীভাবে স্য়ুইচ অন ও অফ করতে হয়।''

ভারতীয় দল ও ভারতীয় এ দলের মধ্য়ে ইন্ট্রা স্কোয়াড ম্য়াচে অংশ নিয়েছেন সবাই। প্রসিদ্ধ কৃষ্ণও ম্য়াচে খেলছেন। প্রসিদ্ধ বলছেন, ''এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকের প্রস্তুতি ম্য়াচ দরকার ছিল। এ দল থেকে অনেকেই এসেছেন। এখানের পিচ যথেষ্ট শক্ত, সুন্দর। বোলাররা সুবিধে পাবে নিঃসন্দেহে। দারুণ কয়েকটি স্পেল করেছে ভারতীয় বোলাররা। এছাড়াও ব্যাটাররাও রান পেয়েছে। 

এদিকে ইন্ট্রা স্কোয়াড ম্য়াচে অর্ধশতরান হাঁকালেন শুভমন গিল, কে এল রাহুল। নরদাম্পটনে হওয়া ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনঅফিশিয়াল টেস্টে দুটো ইনিংসে ১১৬ ও ৫১ রানের ইনিংস খেলেন রাহুল। ইংল্যান্ডের মাটিতে গিলের গড় এখনও পর্যন্ত খুবই খারাপ। মাত্র ১৪.৬৬ গড়ে ৬ ইনিংসে ৮৮ রান করেছেন ভারত অধিনায়ক এখনও পর্যন্ত। তিনটি ম্য়াচই এখানে খেলেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৮। শার্দুল ঠাকুর প্রথম আনঅফিশিয়াল টেস্টে ২৭ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টের দুটো ইনিংসে ১৯ ও ৩৪ রান করেছিলেন। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। লিডসে হতে চলেছে প্রথম টেস্ট। 

আগামী ২০ জুন থেকে শুরু হেডিংলে টেস্ট। ইংল্যান্ডের মাটিতে এবার টেস্ট সিরিজ জয় খুব গুরুত্বপূর্ণ। পাঁচ ম্য়াচের সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে শুভমন গিলকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget