এক্সপ্লোর

Virat Kohli: কটকে ভারতীয় একাদশে কি ফিরছেন বিরাট? এই মাঠের কোহলির ব্যাটের রেকর্ড কী বলছে?

IND vs ENG: প্রথম ম্য়াচে বিরাট কোহলি খেলেননি। হাঁটুর চােটের জন্য শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচে কি খেলতে পারবেন? সম্ভাবনা অন্তত তেমনই।

কটক: আগামীকাল ভারত-ইংল্য়ান্ড (Inda vs England) দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ। প্রথম ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আগামীকালের ম্য়াচ জিতলেই সিরিজ দখলে করে নেবে টিম ইন্ডিয়া। প্রথম ম্য়াচে বিরাট কোহলি (Virat Kohli) খেলেননি। হাঁটুর চােটের জন্য শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচে কি খেলতে পারবেন? সম্ভাবনা অন্তত তেমনই। কিন্তু সেক্ষেত্রেও কটকে যে মাঠে খেলা হবে, সেই মাঠে কোহলির রেকর্ড কিন্তু একেবারেই ইতিবাচক নয়।

বিশ্বজুড়ে একাধিক মাঠে খেলেছেন বিরাট। প্রচুর রেকর্ড গড়েছেন। প্রচুর রেকর্ড ভেঙেছেন। কিন্তু কটকের বারাবাটি স্টেডিয়ামে কোহলির ব্যাট একেবারেই চলেনি। চারটি ওয়ান ডে ম্য়াচে এখানে খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু মাত্র ১১৮ রান করেছেন তিনি। গড় ৩০-এরও নীচে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্য়াচে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান। এখনও পর্যন্ত এই মাঠে কোনও সেঞ্চুরি করতে পারেননি কোহলি।

কোহলির পরিবর্তে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমেছিলেন শুভমন গিল। তিনি অর্ধশতরান পূরণ করেন। এমনকী চার নম্বর পজিশনে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। বিরাটের অনুপস্থিতিতেই ম্য়াচে নামার সুযোগ হয়ে গিয়েছিল। আর সুযোগের সদ্বব্যবহার করেছিলেন তিনি। শ্রেয়সও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন।

প্রথম ওয়ান ডে ম্য়াচে ২৪৮ রান তাড়া করতে নেমে ৬৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। প্রথম ওয়ান ডে ম্য়াচে টসের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা জানান, বুধবার রাতে আচমকাই চোট লেগেছে কোহলির। রোহিত বলেন, 'গতকাল রাতে বিরাটের হাঁটুতে চোট লেগেছে। সেই কারণে ও এই ম্যাচে খেলতে পারছে না। ওকে ছাড়াই নামছি আমরা।'

পাশাপাশি ভারতের একাদশও ঘোষণা করে দেন রোহিত। জানান, একসঙ্গে ওয়ান ডে অভিষেক হচ্ছে দুই তরুণ তুর্কির। যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা। রোহিত বলেন, 'এই ম্যাচে ওয়ান ডে অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার।' এর আগে দুজনই ভারতের হয়ে টেস্ট ও টি-২০ খেললেও ৫০ ওভারের ফর্ম্যাটে এই প্রথম।'

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। আর ৯৪ রান করলে ওয়ান ডে ক্রিকেটে ১৪০০০ রান হয়ে যাবে বিরাট কোহলির।

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget