এক্সপ্লোর

Rahul Dravid: কোচিং করানোর চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা রাহুল দ্রাবিড়

Indian Cricket Team: কোচ হিসাবে রাহুল দ্রাবিড় দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত ভারতীয় দল তেমন বড় কিছুই জিততে পারেনি। সেই নিয়ে সমালোচিতও হয়েছেন তিনি।

নয়াদিল্লি: ক্রিকেটার হিসাবে তিনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচের কঠিন কাজটাও সামলান রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কোচ হিসাবে তাঁর দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত ভারতীয় দল (Indian Cricket Team) তেমন বড় কিছুই জিততে পারেনি। সেই নিয়ে বিশেষজ্ঞদের একাংশের তরফে রাহুল দ্রাবিড়কে সমালোচিতও হতে হয়েছে। তবে দ্রাবিড় কিন্তু নিজে মেনে নিচ্ছেন যে তিনি তথাকথিত 'পারফেক্ট' নন।

কোচ হিসাবে একাদশ বাছাই করাটা ঠিক কতটা কঠিন, সেই কথা মনে করিয়ে দিয়ে দ্রাবিড় বলেন, 'প্রতি ম্যাচে একাদশ বাছাইয়ের পর আমরা কাউকে না কাউকে হতাশ করি। কোনও টুর্নামেন্টের জন্য ১৫ জনের দল ঘোষণা হওয়ার পর অনেকেই মনে করেন যে তাঁর ওই দলে থাকা উচিত ছিল। আবেগের দিক থেকে দেখতে গেলে ওদের জন্য খারাপই লাগে। তবে আমরা তো সবাই চেষ্টা করি। আমি নিজেকে এই বিষয়ে সেরার তকমা দেব না। সবসময় যে সঠিক সিদ্ধান্ত নিই, তেমনটাও নয়। দলকে নেতৃত্ব দেওয়া বা কোচিং করানোর এটাই তো কঠিনতম বিষয়। তবে নিয়ম অনুযায়ী তো আমরা নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়দেরই দলে নিতে পারি।'

কোচিং করানোর চ্যালেঞ্জের বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় দলের কোচ আরও দাবি করেন, 'যে সব মানুষজনকে আমরা কোচিং করাই, তাদের সকলের চিন্তাই আমাদের মাথাতে থাকে। তাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়েও একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ক্রিকেটার হিসাবে নয়, বরং কোচিংটা মানুষ হিসাবেই করা হয়। তাই একজন কোচ সবসময়ই তার সকল ছাত্রের সাফল্য কামনা করেন। তবে বাস্তববাদীও হওয়া দরকার। এটা বোঝার প্রয়োজন যে সকলে সাফল হবে না। মাঝে মাঝে তাই কঠিন সিদ্ধান্তুগুলি নিতেই হয়।'

প্রসঙ্গত, আজ থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে দ্রাবিড়ের তত্ত্বাবধানে থাকা ভারতীয় ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়য়ের প্রায় মাসখানেক পরে ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবে ভারতীয় দল। সিরিজ শুরুর আগে জার্সি পরে ফটোশ্যুট সেরে নিলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) থেকে মুকেশ কুমার, যশস্বী জয়সওয়ালরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget