এক্সপ্লোর

Cheteshwar Pujara: রঞ্জি ট্রফিতে খেলতে প্রস্তুত পূজারা, জানিয়ে দিল সৌরাষ্ট্র ক্রিকেট বোর্ড

Cheteshwar Pujara Update: ২ তারকা অভিজ্ঞ ব্য়াটারই ভারতীয় টেস্ট দলের একটা সময়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু প্রায় ২ বছরের ওপর তাঁরা আর জাতীয় দলে সুযোগ পান না।

সৌরাষ্ট্র: আসন্ন রঞ্জি মরশুমের জন্য প্রস্তুত চেতেশ্বর পূজারা। সৌরাষ্ট্রের হয়ে ফের একবার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলতে নামবেন তিনি। এমনটাই জানিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন। আগামী অক্টােবর থেকে শুরু হতে চলেছে এবারের রঞ্জি ট্রফি। গত বারের ঘরোয়া মরশুম শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসে। এরপর ফের একবার এবারের রঞ্জি মরশুমে খেলতে দেখা যাবে হয়ত পূজারাকে। 

২১ আগস্টই অজিঙ্ক রাহানে মুম্বই ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। শেষ মরশুমেও রাহানে ছিলেন মুম্বই শিবিরের নেতৃত্বে। কিন্তু নতুন মরশুমে নতুন কাউকে দায়িত্ব নেওয়ার জন্য় নিজের জায়গা ছেড়ে দিলেন রাহানে। যদিও দলের হয়ে মাঠে নামতে প্রস্তুত তিনিও। 

২ তারকা অভিজ্ঞ ব্য়াটারই ভারতীয় টেস্ট দলের একটা সময়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু প্রায় ২ বছরের ওপর তাঁরা আর জাতীয় দলে সুযোগ পান না। পূজারা ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষবার খেলেছিলেন। অন্য়দিকে সেই বছরই জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার খেলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহানে ভাল খেললেও, জুলাইয়ে সে বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে পারফর্ম করতে পারেননি একেবারেই। পূজারার ব্যাটও চলেনি। তাই দুজনকেই বাদ দেওয়া হয় পরের সিরিজ থেকেই। তাঁদের বদলে সরফরাজ খান, ধ্রুব জুড়েলের মত তরুণদের সুযোগ দেওয়া হয়। তবে ঘরোয়া ক্রিকেটে কিন্তু দুজনেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন এখনও। রাহানে তো কেকেআরের অধিনায়কও আইপিএলে।

আগামী মরশুমের আইপিএলে রাহানের জন্য দল পাওয়া চাপের হয়ে যাবে, যদি কেকেআর তাঁকে রিটেন না করে। কলকাতা নাইট রাইডার্স অজিঙ্ক রাহানেকে দেড় কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছিল গত মরশুমে। এছাড়াও, দল তাঁকে অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছিল। ৩৭ বছর বয়সী রাহানের ব্যাটিংয়ে পারফরম্যান্স মোটামুটি ছিল। তবে অধিনায়ক হিসেবে তিনি দলকে প্লে অফে নিয়ে যেতে পারেননি। কেকেআর পয়েন্ট টেবিলে ৮ম স্থানে শেষ করেছিল।

চেতেশ্বর পূজারা তো দীর্ঘদিন ধরেই আইপিএলের বাইরে। শেষবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন তাও চার বছর আগে। তবে লাল বলের ফর্ম্যাটে পূজারা কিন্তু নির্ভরযোগ্য ব্যাটার। নির্বাচকরা হয়ত মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু তাঁরা দুজন এখনও চেষ্টা করে যাচ্ছেন জাতীয় দলে প্রত্যাবর্তনের। আগামী রঞ্জিতে বড় কিছু করতে পারেন কি না রাহানে ও পূজারা,সেটাই দেখার এখন।

 

 

 

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget