এক্সপ্লোর

T20 World Cup 2024: 'ও আমার থেকে ১০০০ গুণ ভাল', ইংল্যান্ড ম্যাচের আগে বুমরাকে দরাজ সার্টিফিকেট কপিল দেবের

Jasprit Bumrah: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরা ভারতের হয়ে ১১টি উইকেট নিয়েছেন।

নয়াদিলি: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাপজয়ের খরা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া। ১১ বছর পর ফের একবার আইসিসি ট্রফি জয়ই লক্ষ্য ভারতীয় দলের (Indian Cricket Team)। সেই লক্ষ্যপূরণ করতেই আজ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবেন (IND VS ENG) রোহিত শর্মারা। সেই ম্যাচের আগেই যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিরাট সার্টিফিকেট কপিল দেবের (Kapil Dev)।

ভারতীয় দলের হয়ে সবর্কালের সর্বসেরা ফাস্ট বোলারদের নাম উঠলে কপিল দেবের নাম উঠে আসতে বাধ্য। অপরদিকে, অনেকেই যশপ্রীত বুমরাকে বর্তমান বিশ্বের সবথেকে সেরা বোলারের তকমা দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কপিল দেবকে দুইজনের মধ্যে কে এগিয়ে প্রশ্ন করা হলে, বিন্দুমাত্র বিলম্ব না করে কপিল দেব বুমরাকে নিজের থেকে অনেক অনেক এগিয়ে রাখেন। তিনি বলেন, 'বুমরা আমার থেকে ১০০০ গুণ ভাল। এই তরুণ ক্রিকেটাররা আমাদের সময়ের ক্রিকেটারদের থেকে অনেক অনেক এগিয়ে। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা বেশি ছিল। তবে ওরা বেশি ভাল। দারুণ সব ক্রিকেটার ওরা। আর ফিটনেস তো আমাদের অনেক ভাল। অনেক বেশি খাটা খাটনি করে। এক কথা ওরা সকলেই দুরন্ত ক্রিকেটার।'

দুই বছর আগে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধেই বিশের বিশ্বকাপে হেরে টিম ইন্ডিয়ার খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার সেই পরাজয়ের বদলা নেওয়ারও সুযোগ বটে। গায়ানায় বাটলারদের হারাতে বুমরার গুরুত্ব যে অপরিশীম, তা বলাই বাহুল্য। চলতি বিশ্বকাপে তারকা ভারতীয় ফাস্ট বোলার  ১১টি উইকেট নিয়েছেন। অনেকেই মনে করেন বোলারের সাফল্য অধিনায়কের পাশে থাকাটা গুরুত্বপূর্ণ। কপিল কিন্তু অধিনায়কের বাড়তি ভূমিকা রয়েছে বলে মনে করেন না।

 

'অধিনায়কত্ব যে কেউ করতে পারে, তা সে হার্দিক হোক, বিরাট হোক বা রোহিত। কিন্তু যখন কোনও বোলারকে বল করতে ডাকা হয়, তার হাতে বল তুলে দেওয়া হয়, তখন দিনের শেষে আসল কাজটা তাকেই করতে হয়। হ্যাঁ, অধিনায়ক তো সেখানে সাহায্যের জন্য থাকবেই। তবে বোলার বল ভাল না করলে যে সে খারাপ অধিনায়ক হয়ে গেল, পরাজয়ের জন্য সে দায়ী হবে, তেমনটা নয়।' দাবি বিশ্বজয়ী অধিনায়কের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'ব্যক্তিগত দক্ষতা নয়, কাপ জেতায় দলগত প্রচেষ্টা', সেমিফাইনালের পূর্বে টিম ইন্ডিয়াকে কপিলের পরামর্শ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Eden Gardens: আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget