এক্সপ্লোর

Indian Cricket Team: কেন যশপ্রীত বুমরা নন, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমন গিল?

Jasprit Bumrah: ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক কিন্তু যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এমনকী রোহিতের বদলে বর্ডার-গাওস্কর ট্রফির একাধিক ম্যাচে ভারতকে তিনি নেতৃত্বও দিয়েছিলেন।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। রোহিতের অবসরের পর ভারতীয় ক্রিকেটে বর্তমানে সবথেকে বড় প্রশ্ন হল রোহিতের বদলে কে? কে হবেন ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক?

একাধিক রিপোর্ট অনুযায়ী শুভমন গিল বর্তমানে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে। তাঁর সঙ্গে ঋষভ পন্থের নামও না কি দৌড়ে রয়েছে। তবে গিল বা পন্থ, কেউই নন, ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক কিন্তু যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এমনকী রোহিতের বদলে বর্ডার-গাওস্কর ট্রফির একাধিক ম্যাচে ভারতকে তিনি নেতৃত্বও দিয়েছিলেন। তাহলে বুমরাকে কেন অধিনায়ক করা হবে না? কেন তিনি এই দৌড়ে সবথেকে এগিয়ে নেই? কারণ কিন্তু বুমরা নিজেই।

ভারতীয় দলের জনাকয়েক ক্রিকেটার যাঁরা তিন ফর্ম্যাটেই খেলেন, তাঁদের মধ্যে একজন বুমরা। তাঁকে অনেকেই ভারতীয় দলের সম্পদ মনে করেন। তাই বুমরাকে ফিট রাখার জন্য সবসময়ই প্রচেষ্টাও করা হয়। কিন্তু বুমরা হালে চোটআঘাতে ভুগেছেন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও প্রয়োজন রয়েছে। বুমরা তাই নিজেই নাকি অধিনায়ক হওয়ার দৌড় থেকে সরে এসেছেন। তারকা বোলার ভারতীয় নির্বাচকদের জানিয়েছেন তিনি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের সবকয়টি ম্যাচ খেলতে পারবেন না।

ভারতীয় দল নিজেদের পরের সিরিজ়েই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে। শোনা যাচ্ছে নির্বাচকরাও চাইছেন এমন একজনকে অধিনায়ক করতে যিনি পাঁচ ম্যাচই খেলতে পারবেন। শুভমন গিলের ক্ষেত্রে এমন সমস্যা নেই বললেই চলে। তিনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়কও বটে। তাই গিলকে এই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। এছাড়া ঋষভ পন্থও আইপিএলে অধিনায়কত্ব করেন, জাতীয় দলের হয়েও এর আগে অধিনায়কত্ব করেছেন তিনি। তাই দৌড়ে তাঁর নাম দেখে খুব একটা অবাক হওয়ার কিছুই নেই।

তবে ইংল্যান্ড সিরিজ়ের আগে ভারতীয় ম্যানেজমেন্টের আরও একটি চিন্তার বড় কারণ হলেন বিরাট কোহলি। সম্প্রতি তাঁর টেস্ট অবসরের জল্পনায় স্বরগরম ক্রিকেটদুনিয়া। বোর্ডের তরফে অনুরোধ করা হচ্ছে বারবার। তিনি যেন টেস্ট ফর্ম্যাট থেকে এখনই অবসর না নেন। আগামী ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলিকে দলে ব্যাটার হিসেবে দেখতে চাইছেন নির্বাচকরা। কিন্তু খবর অনুযায়ী বিরাট নাকি নিজের সিদ্ধান্তে অনড়। তিনি টেস্ট ক্রিকেটে আর দেশের জার্সিতে খেলতে চাইছেন না। বিলেত সফরের আগে ম্যানেজমেন্টের সামনে বেশ বড় বড় কয়েকটি সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।  

সেরা শিরোনাম

Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
IND vs NZ: 'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
IND vs NZ: ৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী
৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget