এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: টিম ইন্ডিয়ার জন্য সুখবর, বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় দলের অনুশীলনে ফিরলেন রাহুল

KL Rahul: কেএল রাহুল শুক্রবার আন্তঃদলীয় ম্যাচের প্রথম দিনই প্রসিদ্ধ কৃষ্ণের বলে ডান হাতের কনুইয়ে আঘাত পান। তিনি আগেভাগেই মাঠ ছাড়েন।

পারথ: মহাগুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজ়ের (IND vs AUS) আগে ভারতীয় দল কোনও প্রস্তুতি ম্যাচ খেলছে না। পরিবর্তে টিম ইন্ডিয়ার তারকারা নিজেদের মধ্যে দুইটি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাক্টিস করছে। ভারত ও ভারত 'এ'-র আন্তঃদলীয় সেই ম্যাচেই টিম ইন্ডিয়ার একাধিক তারকা চোটের কবলে পড়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অন্যতম হলেন কেএল রাহুল (KL Rahul)। তবে রবিবার শেষমেশ ভারতীয় শিবিরে খুশির খবর এল।

আন্তঃদলীয় ম্যাচের প্রথম দিনেই চোটের কবলে পড়েছিলেন রাহুল। কিন্তু আন্তঃদলীয় ম্যাচের শেষদিনে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য সুখবর। ম্যাচের শেষদিন ব্যাটিং করতে মাঠে নামেন কেএল রাহুল। তারকা ব্যাটার শুক্রবার ম্যাচের প্রথম দিনই প্রসিদ্ধ কৃষ্ণের বলে ডান হাতের কনুইয়ে আঘাত পান। তিনি আগেভাগেই মাঠ ছাড়েন। এই চোটের জেরে রাহুলকে ব্যথায় কাতরাতে দেখা যায়। টিম ইন্ডিয়ার মেডিক্যাল দলও সঙ্গে সঙ্গে তাঁর দিকে গিয়ে তাঁর চোট পরীক্ষা করেন। রাহুলের এক্স রে এবং স্ক্যান করানো হয় বলে জানান দলের ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার।

সেদিন রাহুলকে আর ব্যাট করতে দেখা যায়নি। তবে রবিবার দিন রাহুল ব্যাট করতে নামেন। তিনি রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে নাকি তিন ঘণ্টা নেটে অনুশীলনও সারেন।  রাহুলের ব্যাটিংয়ে নামার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়েছে। সেখানে টিম ইন্ডিয়ার ফিজিওথেরাপিস্ট জানান রাহুলের চোট খুব একটা গুরুতর নয়। ফলে তিনি যে প্রথম টেস্টে খেলতে নামার জন্য সম্পূর্ণ ফিট, তা বলাই বাহুল্য।

 

রাহুল নিজেও জানান, 'আমি ভাল আছি এবং অনেকক্ষণ ব্যাট করেছি। আমি এখানে আগে এসে এই সিরিজ়ে প্রস্তুতি সারার জন্য যথেষ্ট সময় পেয়েছি, সেটা বেশ ভাল খবর। আমি বেশ উচ্ছ্বসিত এবং মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।' রাহুলের এই ফিট হওয়ার খবরটা নিঃসন্দেহেই টিম ইন্ডিয়ার জন্য ভাল। বিশেষত যেখানে শুভমন গিলের আঙুল ভাঙায় অন্তত প্রথম টেস্টে মাঠে না নামতে পারাটা কার্যত নিশ্চিত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আঙুল ভেঙেছে গিলের! পরিবর্ত হিসাবে অজ়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন দেবদত্ত পাড়িক্কাল? 

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget