এক্সপ্লোর

MS Dhoni: ধূসর দাড়ি, পরনে নাইট স্যুট, ভাইরাল অনুরাগীর সঙ্গে তোলা ধোনির ছবি

Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিংহ ধোনি অনুরাগীর পোস্ট করা একটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রাঁচি: অনেকেই তাঁকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন। তাঁর গোটা দেশজুড়ে জনপ্রিয়তার প্রমাণ এ বারের আইপিএলেই পাওয়া গিয়েছে। তিনি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। আইপিএলে তিনি যে মাঠেই গিয়েছেন, সেখানেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হলুদ ঝড় দেখা গিয়েছে, তা কলকাতা হোক বা রাজস্থান। যখনই তিনি মাঠে নেমেছেন তখনই দর্শকদের মধ্যে উন্মাদনা, উদ্দীপনার পরিমাণ ছিল চোখের দেখার মতো।

ধোনির ভাইরাল লুক 

ধোনি নিজে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় না হলেও, তিনি যাই করেন, তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। সম্প্রতি আবারও ধোনির জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল। সম্প্রতি এক ধোনি অনুরাগী, সুবোধ কুমার কুশওয়াহা তাঁর প্রিয় ক্রিকেটারের সঙ্গে দু'টি ছবি শেয়ার করেন। রাঁচিতেই তোলা ওই দুই ছবিতে ধোনিকে ধূসর দাড়ির লুকে পোজ দিতে দেখা গেল। সেই ছবিটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সুবোধ লেখেন, 'মাহি ভাই এবং তাঁর বন্ধুদের সঙ্গে তোলা একটি সাম্প্রতিক ছবি।'

ধোনির এই ছবি দুইটি সোশ্যাল মিডিয়ায় আপলোজ হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল হয়েছে। ধোনির পরনে একটি রঙিন নাইট স্যুট ছিল। ধোনির এই ধূসর দাড়ির লুক কিন্তু এই প্রথম নয়, এর আগেও বেশ ভাইরাল হয়েছিল। এ বারের আইপিএলের শুরুর দিকেই তিনি ধূসর রঙের দাড়ি রেখেছিলেন। তবে টুর্নামেন্ট গড়ালে তিনি সেই দাড়ি কেটে দেন। তবে আপাতত আইপিএল নেই। শহরের জাঁকজমক থেকে দূরে, রাঁচিতে নিজের খামার বাড়িতেই  সময় কাটাচ্ছেন ধোনি। সম্ভবত সেখানেই এই ছবিটি তোলা।  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by subodh singh Kushwaha (@kushmahi7)

বিশ্বকাপে খেলবেন পন্থ?

গত বছরের শেষের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর ঋষভ পন্থ (Rishbah Pant) সুস্থ হয়ে উঠছেন। প্রাথমিকভাবেই মনে করা হয়েছিল তিনি কোনওভাবেই চলতি বছরের শেষের দিকে দেশে আয়োজিত হওয়া ৫০ ওভারের বিশ্বকাপে (ICC World Cup 2023) অংশ নিতে পারবেন না। তবে পন্থের দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর এত দ্রুত সুস্থতাই বিসিসিআইকে (BCCI) আশার আলো দেখাচ্ছে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্থ একটি ভিডিও শেয়ার করেন যা আসলে দু'টি ভিন্ন সময়ে তোলা ভিডিওর সম্বন্বয়। উভয় ভিডিওতেই সিঁড়ি ভেঙে পন্থকে ওপরে উঠতে দেখা যাচ্ছে। প্রথমটিতে পন্থ বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও, অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না তিনি। কয়েক ধাপ করে উঠছেন, আর দাঁড়িয়ে দম নিচ্ছেন। হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।

তবে ভিডিওর শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তরতরিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। মুখে স্বস্তির হাসি। বোঝাই যাচ্ছে যে, অনেকটাই সেরে উঠেছেন পন্থ। খবর অনুযায়ী, বিসিসিআই পন্থকে দ্রুত সেরে উঠতে দেখে উচ্ছ্বসিত। বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাই ভারতীয় ক্রিকেট বোর্ড পন্থের রিহ্যাব প্রক্রিয়ার গতি বাড়িয়ে তাঁকে দ্রুত ম্য়াচ ফিট করে তুলতে আগ্রহী।

আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget