এক্সপ্লোর

IND vs AUS: তাঁর বোলিংয়ের সামনে পা কাঁপে ব্যাটারদের, এবার সেই বুমরাকেও কড়া হুঁশিয়ারি অজি অলরাউন্ডারের

Border Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার টপ অর্ডারের একমাত্র ব্যাটার মার্শ, যিনি বুমরার বলে এই সিরিজে এখনও আউট হননি। অজি অলরাউন্ডার এবার হুঁশিয়ারি দিলেন বুমরাকে।

ব্রিসবেন: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) তৃতীয় টেস্টে আগামী ১৪ ডিসেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) মুখোমুখি হতে চলেছে। এই মুহূর্তে সিরিজের ফল ১-১। নিঃসন্দেহে দুটো দলের কাছেই আসন্ন টেস্ট বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ম্য়াচের আগেই ভারতীয় দলের সবচেয়ে বড় তারকাকে হুঙ্কার দিলেন মিচেল মার্শ। গত দুটো ম্য়াচে টানা বুমরার বলে নাকানিচােবানি খেয়েছেন অজি ব্যাটাররা। তবুও বুমরার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে অজি অলরাউন্ডারের বক্তব্য পুরো দল তৈরি হয়েই মাঠে নামবে।

বৃহস্পতিবার মিচেল মার্শ বলেন, ''বিশ্বের সেরা বোলারের বিরুদ্ধে খেলতে নামলে সে সময় শুধু সেই বোলারের নামটিকেই মাথায় রাখতে হবে। নিজের মত করে সেই বোলারের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে হবে। তাঁকেও পাল্টা চাপে ফেলার কৌশল প্রয়োগ করতে হবে। আমি জানি বুমরা এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। তাঁর বিরুদ্ধে গোটা সিরিজে খেলার মানসিকতা তৈরি করতে হবে।''

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার টপ অর্ডারের একমাত্র ব্যাটার মার্শ, যিনি বুমরার বলে এই সিরিজে এখনও আউট হননি। বুমরার বিরুদ্ধে খেলার জন্য কিছু নির্দিষ্ট পন্থাও অবলম্বন করতে চাইছেন মার্শ। তিনি বলেন, ''কখনও কখনও এমন বিশ্বমানের বোলারের বিরুদ্ধে খেলার সময়ে তাঁর স্পেলটি ছেড়ে দিতে হয়। আবার কখনও সুযোগ বুঝে তাঁকে আক্রমণ করা উচিৎ। দলগত প্ল্যানের বাইরে গিয়েও কখনও বুদ্ধি খাটিয়ে সেই বোলারের বিরুদ্ধে ব্যাটিং করতে হয়।''

এদিকে, অস্ট্রেলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, বুমরা নিজের চোটের সমস্ত আশঙ্কা ঝেড়ে ফেলে ভারতীয় নেটে ফেরেন। তিনি পুরোদমে নেটে অনুশীলন করার আগে ভারতীয় দলের বাকিদের সঙ্গে পুরোদমে ওয়ার্ম আপও সারেন। দ্বিতীয় টেস্টে বোলিং করার সময়ই বুমরা হালকা চোট পান। তাঁর পেশিতে চোট লাগে। এরপরে ম্যাচ শেষে তিনি মঙ্গলবার বাকি দলের সঙ্গে অনুশীলন না করায় উদ্বেগ বাড়ে। তবে তারকা বোলারকে নেটে পুরোদমে বল করতে দেখা যাওয়ায় তাঁর চোট-শঙ্কা যে কেটেছে, তা বলাই বাহুল্য।

অবশেষে অনুশীলনের শুরুটা খানিকটা ধীরে সুস্থেই করেন বুমরা। প্রথমে তিনি অশ্বিনের পাশাপাশি নেটে বল করেন। তবে ফাস্ট বোলিং নয়, লেগ স্পিন করতে দেখা যায় তাঁকে। কিন্তু এরপরেই পুরোদমে জোর লাগিয়ে বল করতে দেখা যায় তাঁকে। নতুন বল হাতে রোহিতের বিরুদ্ধে একটি স্পেলও করেন বুমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget