এক্সপ্লোর

IND vs AUS: 'আমি তো আর ভারতের বোলিং কোচ নই..', হঠাৎ কেন এমন কথা বললেন স্টার্ক?

Border Gavaskar Trophy: পারথে বল করছিলেন যখন তখন জয়সওয়াল তাঁর সঙ্গে স্লেজিং করেছিলেন। অ্য়াডিলেডে তারই মুধুর প্রতিশোধ নিলেন ভারতীয় ওপেনারকে ফিরিয়ে।

অ্য়াডিলেড: ম্য়াচের প্রথম বলেই কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। জয়সওয়ালকে আচমকা স্লোয়ারে বোকা বানিয়ে লেগবিফোর করেছিলেন। এরপর গোলাপি বলের টেস্টে প্রথম দিনটা পুরোটাই নিজের নামে করে নিয়েছিলেন মিচেল স্টার্ক। প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। এরমধ্যে একাই ছয় উইকেট তুলে নিয়েছিলেন। ৪৮ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন স্টার্ক প্রথম ইনিংসে।

শুক্রবার ম্য়াচের প্রথম বলেই জয়সওয়ালকে ফিরিয়েছিলেন স্টার্ক। নিজের কেরিয়ারে এই নিয়ে তৃতীয়বার ইনিংসের প্রথম বলেই উইকেট পেলেন অজি পেসার। তাঁর বিধ্বংসী স্পেলের পর পাল্টা ব্যাট করতে নেমে শুক্রবার ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮৬ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। যেখানে অঝি বোলারদের সামনে নাকানিচোবানি খেলেন ভারতীয় ব্যাটাররা। সেখানে কীভাবে ভারতীয় বোলারদের বিরুদ্ধে এত ভাল খেলছিলেন লাবুেশন ও ম্য়াকস্য়ুইনি? এই প্রশ্ন তুলেই সমালোচনা করেছিলেন সুনীল গাওস্কর। শুক্রবার স্টার্ককেও সাংবাদিক বৈঠকে ভারতীয় বোলিং নিয়ে প্রশ্ন করা হলে অজি পেসার বলেন, ''আমি ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ নই। তাই আমার পক্ষে ওদের পারফরম্যান্স নিয়ে বলার কিছু নেই।''

পারথে বল করছিলেন যখন তখন জয়সওয়াল তাঁর সঙ্গে স্লেজিং করেছিলেন। অ্য়াডিলেডে তারই মুধুর প্রতিশোধ নিলেন। তরুণ ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে কি বিশেষ কোনও পরিকল্পনা তৈরি করে নেমেছিলেন স্টার্ক? প্রথম দিনের খেলাশেষে স্টার্ককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'স্টাম্পে বল রেখে প্যাডে মারব। এটা বাদে আর কিছুই ভাবিনি।' তিনি জানান শুরুতে নতুন বল হাতে স্টাম্প আক্রমণ করাটাই বরাবর তাঁর পরিকল্পনা থাকে। 'বেশ অনেকদিন ধরে এটাই তো আমার ভূমিকা। শুরুতেই স্টাম্প আক্রমণ করে সাফল্য লাভ করারই লক্ষ্যে থাকি। আজ একটা সাফল্য পেয়ে সন্তুষ্ট লাগছে। এই ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে শুরুতেই সাফল্য পাওয়াটা যে কতটা জরুরি, সেটা আমরা সকলেই জানি। এমনভাবে শুরুটা হলে তো ভালই। এটা নিঃসন্দেহে বড় ম্যাচ ও বড় সিরিজ়।' বলেন তিনি। 

স্টার্ক এদিন ৪৮ রানের বিনিময়ে ছয় উইকেট নেন। ১৮০ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। এটাই টেস্টে স্টার্কের কেরিয়ার সেরা বোলিং। স্টার্কের মতে আইপিএল এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জেরেই ভয়ের বিযয়টা আজকালকার তরুণদের মধ্যে আর নেই। 'খেলার ধরন বদলেছে। মনে হয় সেটা অনেকটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। এদের অনেকেই তো আইপিএলের মাধ্য়মে উঠে এসেছে এবং ওরা সকলেই অকুতোভয়।' বলেন তারকা ফাস্ট বোলার। 

সেরা শিরোনাম

Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget