এক্সপ্লোর

Mohammed Siraj: রিয়ালের ম্য়াচ দেখার পরিকল্পনা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্য়াচেই বাজিমাত করলেন সিরাজ

T20 World Cup 2026: কামব্যাকেই কুড়ির ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে দারুণ পারফর্ম করেছেন। কিন্তু ভারতীয় দলের স্কোয়াডে তো প্রথমে ছিলেনই না সিরাজ। কী পরিকল্পনা ছিল তাঁর? 

মুম্বই: চোট পেয়ে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা (Harshit Rana)। যার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) খেলার সুযোগ হয়ে গিয়েছে মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। প্রথম ম্য়াচেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমে ৩ উইকেট ঝুলিতেও পুরে নিয়েছেন। কামব্যাকেই কুড়ির ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে দারুণ পারফর্ম করেছেন। কিন্তু ভারতীয় দলের (Indian Cricket Team) স্কোয়াডে তো প্রথমে ছিলেনই না সিরাজ। কী পরিকল্পনা ছিল তাঁর? 

সিরাজ বলছেন, ''আগামী ১৫ তারিখ রিয়াল মাদ্রিদের ম্য়াচ ছিল। আমি সেই ম্য়াচ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। এছাড়া সামনেই রামদান রয়েছে। তা নিয়েও কিছু পরিকল্পনা রয়েছে। তবে ভগবান আমার জন্য হয়ত অন্য় কিছুর অপেক্ষা করেছিল।'' সিরাজ আরও বলেন, ''হঠাৎ করেই সূর্য ভাইয়ের ফোন আসে আমার কাছে। ব্যাগ প্যাক করে, আমাকে আসতে বলে সরাসরি। আমি সূর্যভাইকে বলি যে মজা না করতে আমার সঙ্গে। তখন সূর্যভাই আমাকে বলে যে তিনি মজা করছেন না। আমাকে পরে সত্যিটা বলেছিল।''

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচে শুরুতেই পরপর উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা দায়িত্ব নিয়ে করেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তাঁর অপরাজিত ৮৪ রানে ভর করে ভারত আমেরিকার সামনে ১৮২ রানের টার্গেট রাখে। তিনি ছাড়া ব্যাট হাতে ভারতের হয়ে অবদান রাখেন তিলক বর্মা (২৫), ঈশান কিষান (২০) ও অক্ষর প্যাটেল (১৪)। আমেরিকার বোলিং বিভাগ যে ভারতকে ভালই চ্যালেঞ্জ দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। মোনাঙ্ক পটেলের দলের হয়ে ৪ উইকেট ফান স্কলউইকের। ২টি উইকেট ঝুলিতে ভরেন হরমীত সিং। ১টি করে উইকেট আলি খান ও মহম্মদ মহসিনের।

ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা এই ম্যাচে যে ভারতের বাকি বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হত, তা সকলেই জানতেন। সেইমতো শুরু থেকেই দায়িত্ব পালন করেন ভারতের বোলাররা। আমেরিকার ইনিংসের শুরুতেই দলকে উইকেট এনে দেন মহম্মদ সিরাজ। তাঁকে যোগ্য সঙ্গ দেন অর্শদীপ সিং। তাঁদের দু'জনের আক্রমণে খেই হারায় আমেরিকা। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট আসে ভারতীয় শিবিরে। ভারতীয় দলের পরবর্তী ম্য়াচ আগামী ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget